একটি স্মরণীয় ছবি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মুহুর্তে সালটি আমার খেয়াল নেই, তবে ২০০০ সালের দিকে হবে হয়তো। চরমপন্থিরা দলে দলে আত্মসমর্পন করছে ঝিনাইদহে। জরুরী প্রয়োজনে গ্রামের বাড়িতে ছিলাম। ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি আব্দুল গফ্ফার বিশ্বাস খবর পাঠালেন দ্রুত আসতে হবে। ঝিনাইদহ পুলিশ লাইনস-এ যশোরর হাসান স্টেনগান দিয়ে আত্মসমর্পন করবেন। চলে আসলাম শহরে। তখন এতো আধুনিক ক্যামেরা সুবিধা ছিল না ( এই ছবিটি অনলাইনে এডিট করে রঙ্গিন বানানো)। যাই হোক ২০০০ সালে চরমপন্থি আত্মসমর্পন প্রক্রিয়ার সমন্বয়কারী মীর ইলিয়াস হোসেন দিলিপকে নিয়ে রিপোর্ট করার করণে তিনি আমার প্রতি নাখোশ হয়ে মৃত্যুদন্ড ঘোষনা করেন। ভয়ে ভয়ে দায়িত্ব পালন করতে হতো। আমার একটি YASHICA MF-2 ক্যামেরা ছিল। আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের তৎকালীন ডিআইজি লুৎফুল খবির (ঢাকায় ছুরিকাঘাতে খুন)। আর ছিলেন চরমপন্থি আত্মসমর্পন প্রক্রিয়ার সমন্বয়কারী মীর ইলিয়াস হোসেন দিলিপ ( তিনিও পরে নিহত হন) সহ পদস্থ পুলিশ কর্মকর্তারা। ছবিটি স্মরণীয় হবার কারণে এর আগেও আমি ফেসবুকে পোষ্ট করেছি। যাই হোক ছবি তুলে ওয়াশ করে ফ্যাক্সের মাধ্যেমে পত্রিকায় পাঠালাম। অনেক গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলো। এখন এই ছবির বেশির ভাগ মানুষ বেঁচে নেই। যশোরের হাসানকে ক্রসফায়ারে হত্যা করা হয়। চরমপন্থি আত্মসমর্পন প্রক্রিয়ার সমন্বয়কারী মীর ইলিয়াস হোসেন দিলিপ ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে সঙ্গীসহ মারা যান। স্মৃতির এ্যালবাম থেকে ছবিটি সবাইকে দেখার জন্য শেয়ার করলাম।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন