কুদ্দুস ভাইয়ের ঈদ
০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের গ্রামে কিনু দর্জি ছিলেন। ঈদ মৌসুম আসলে তিনি বেজায় ব্যস্ত হয়ে পড়তেন। পাঞ্জাবির হাতা এবং পাজামার পা কোথায় লাগাতেন খেয়াল থাকতো না। তিনি ছিলেন রসিক প্রকৃতির মানুষ। এই গল্পটি আমার জন্মেরও আগে, তবে প্রয়াত আব্দুল কুদ্দুস ভাইয়ের মুখেই শুনেছি। কুদ্দুস ভাইয়ের বাড়ির পাশেই কিনু দর্জির বাড়ি। বলা যায় দু’পা ফেললেই দর্জি বাড়ি। কুদ্দুস ভাইয়ের বয়স নাকি তখন ৮/১০ বছর। তখন তো গ্রামে বেশ অভাব। ফলে বছরে ওই একবারই পা জামা আর পাঞ্জবি তৈরী হতো। অনেকে তো বিয়ে করার জন্য চেয়ে চিন্তে পাঞ্জাবি, টুপি ও জুতা হাওলাদ করতেন, যা আমার বয়সেই দেখেছি। যাই হোক ঈদের দিন সাত সকালে শিশু আব্দুল কুদ্দুস ভাই দর্জি বাড়ি হাজির। মানুষের ভিড় সামাল দিয়ে দর্জির হাতের নাগালে যাওয়া শিশু কুদ্দুস ভাইয়ের পক্ষে সম্ভব নয়। এদিকে ঈদের জামায়াতের তোড়জোড় চলছে। কুদ্দুস ভাই দর্জি বাড়ির হাটনেই (বারান্দা) বসে আছেন। এমন সময় কিনু দর্জির মনোযোগ হলো তার দিকে। গলা খেকিয়ে বলে উঠলেন “এই তুই কুদ্দুস না” ? কুদ্দুস ভাই মাথা নাড়িয়ে সায় দিলেন। দর্জি কাপড়গুলো দুমড়ে মুচড়ে কুদ্দুস ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নে যা বাড়ি যা। তখন তো আর গ্রামে কাপড় ইস্ত্রি করার ব্যবস্থা ছিল না। কুদ্দুস ভাই কাপড়গুলো মেলে ধরে কেমন যেন অসঙ্গতি পেলেন। শিশু কুদ্দুসের মনের অবস্থা বুঝতে পেরে কিনু দর্জি নিজেই পা জামা আর পাঞ্জবি পরিয়ে দিলেন। হায়! একি? পা জামার পা পাঞ্জবির হাতায় আর পাঞ্জবির হাতা পা জামার পায়ে লাগানো ! নতুন জামার গন্ধ শিশু কুদ্দুস ভাইকে আহলাদিত করলেও তার চোখে পানি। কি ভাবে এই পা জামা আর পাঞ্জবি পরে ঈদগাহে যাবেন ? কিনু দর্জির নিজের ভুল স্বীকার তো করলোই না বরং কুদ্দুস ভাইকে কোলে বসিয়ে বললেন, “এই পা জামা আর পাঞ্জবি পরে তুমি যখন ঈদগাহে যাবা, তখন তোমার বন্ধুরা এই অতিরিক্ত সাইজ দেখে বলবেন ওই দ্যাখ কুদ্দুস আসছে”। ঈদের জামায়াতের আর দেরি নেই। অগত্যা কুদ্দুস ভাই পা জামার পা পাঞ্জবির হাতায়, আর পাঞ্জবির হাতা পা জামার পায়ে লাগানো নতুন কাপড় নিয়ে বাড়ি ফিরে এলেন।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন