ভাওয়াল রাজার দেশ গাজীপুর। সবুজে শ্যামলের নিবিড় আলিঙ্গনে প্রকৃতি তাকে করেছে চির ঋণী । এই ঋণ শোধ করবার ক্ষমতা কি আর আছে কারো। আমরা মানুষ আমরা কিভাবে শোধ করবো প্রকৃতির ঋণ। তাই মানুষ সেই সৃষ্টি থেকে আজম্ম কৃতদাস থেকেছে প্রকৃতির কাছে। রাজধানী ঢাকার অদুরে অবস্থিত জেলা গাজীপুর। প্রকৃতির দারুন ভালোবাসা পেয়েছে এই ভাওয়াল রাজার দেশ গাজীপুর। নানা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গরে উঠেছে রাজধানীর অদূরবর্তী এই জেলায়। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণাগার, বাংলাদেশ ধান গবেষণাগার, মেশিন টুলস ফ্যাকটরি, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এদের মধ্য উল্লেখযোগ্য। বাংলাদেশে পাঁচটি সরকারীভাবে পরিচালিত বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্য উল্লেখযোগ্য ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। যেটি ভাওয়াল রাজার দেশ গাজীপুর এ অবস্থিত। অনান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এর একটি বিশেষ দিক হল এটি প্রতিষ্ঠিত করতে ,করতে হয়েছে অনেক ত্যাগ। দিতে হয়েছে অনেক শ্রম। ডুয়েট প্রতিষ্ঠা করতে গড়তে হয়েছিল বিশাল আন্দোলন যা বাংলাদেশ ছাপিয়ে গিয়েছিল বিশ্ব অঙ্গনে। ডুয়েটের ছাত্র- ছাত্রীর গড়া আন্দোলনের ব্যানার জায়গা করে নিয়েছে গ্রিনিজ বুকে। যা ডুয়েটের জন্য রিতিমিত সন্মান বহন করে। ডুয়েট প্রতিষ্ঠার আন্দোলন আবার প্রমান করে দিল বাংলার বুকে ছাত্র আন্দোলন কখন বৃথা হয়নি। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রতি বছর দেশের প্রকৌশল ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। যাহা সত্যই প্রশংসার দাবিদার। কিন্তু এখন এই বিশ্ববিদ্যালয় সরকারের বিশেষ নজরে আসেনি সেটা খুবই দুংখজনক। তাই আজও ডুয়েট নানা প্রকার সমস্যায় জর্জরিত। মাত্র ২০.২৯ একর জমির উপর প্রতিষ্ঠিত এই সুনামধ্যন বিশ্ববিদ্যালয়টি। যাহা কিনা অন্যান প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এত নগন্য যে সেটা না বলাই শ্রেয়। জমির পরিমান কম থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা সহ নানা কার্যক্রম। যাহা ছাত্র-ছাত্রীর জন্য অনেক অসুবিধার কারন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অধ্যায়নরত সকল শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে। অথচ ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ৬০ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত। কারন এত সল্প জমিতে আর ছাত্রাবাস বানানো সম্ভব নয়। শ্রেণীকক্ষের স্বল্পতার জন্য শিক্ষার্থীদের সকাল ৮.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত ক্লাশ করতে হয়। আর এই সকল অসুবিধা থেকে বাঁচার জন্য আবার একটা আন্দোলন গড়ে উঠেছে । যে আন্দোলন হল স্বাধীন ভূখণ্ডের জন্য। ১৯৭১ সালে যেমন ভূখণ্ডের জন্য আন্দোলন করে ছিনিয়ে এনেছে বাংলার দামাল সন্তান স্বাধীন একটি ভূখণ্ড । তেমনি ডুয়েটের এক ঝাঁক তরুন তরুণী ছিনিয়ে আনবে স্বপ্নের স্বাধীন ভূখণ্ড এই প্রত্যাশা সকল ডুয়েট বাসির।
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।