somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমি দে নইলে সবকিছু চিবিয়ে খাব

২৪ শে মে, ২০১২ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৪৫ সে দেশ ভাগ ,১৯৫২ ভাষা আন্দোলন । মায়ের ভাষা রক্ষার জন্য আত্মদানে মহীয়ান এই জাতি । যখন ওরা বলে মায়ের শেখান ভাষাতে আমরা মাকে আর ডাকতে পারবোনা। তখনই সোচ্চার পুরজাতি। বলি হল রফিক, সালাম, বরকত, শফিক, জব্বার সহ আরও অনেক প্রান। প্রানের বিনিময়ে হলেও রক্ষা হল মায়ের ভাষা। আমরা এখন মাকে মা বলে ডাকতে পারি এটা সেই আত্মদানের ফসল। ১৯৭১ আমরা একটি পরাধীন জাতি ।শোষণ আর নির্যাতনে পদে পদে নিষ্পেষিত হতে হয় আমাদের । এবার প্রয়োজন আরেকটি আন্দোলন , আমাদের স্বাধীন ভূখণ্ডের জন্য। বেশ আসলো স্বাধীনতার ডাক, বাংলার মুক্তিকামী মানুষ ঝাপিয়ে পড়লো স্বাধীনতার ডাকে। শুরু হল নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ ।অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক প্রতীক্ষার শেষে পেলাম লাল সবুজের পতাকা। আজ বিশ্ব দরবারে সসম্মানে মাথা উচু করে বলতে পারি আমরা পরাধীন নয় আমরা স্বাধীন । স্বাধীনতা আমাদের অহংকার, ভাষা আমাদের অহংকার, আন্দোলন আমাদের মুক্তির মহান মন্ত্র। আজ স্বাধীন দেশের নাগরিক আমরা ।এখন প্রয়োজন আমাদের দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। কবি গুরু রবীন্দ্রনাথ বলেছেন “শিক্ষা হল প্রযুক্তি, আর প্রযুক্তি হল উন্নতির চাবিকাঠি”।এখন আমরা বুঝতে পারছি একটি দেশের উন্নতির জন্য প্রযুক্তি কতটুকু গুরুত বহন করে। আমাদের দেশেও তাই প্রযুক্তির জাদুময়ি স্পর্শ প্রয়োজন। সেই লক্ষ্য সরকার দক্ষ প্রযুক্তিবিদ তৈরি করতে পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। সেখান থেকে প্রতি বছর কিছু তরুন মেধাবী প্রযুক্তিবিদ বের হচ্ছে। যারা আমাদের দেশকে উন্নতিশীল দেশে পরিণত করার জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। এবার আসি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথায় ।আমাদের দেশে যে পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুল হল BUET,DUET,KUET,RUET,CUET। আমাদের দেশের প্রতিটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বিশ্ব মানের। এটা আমাদের জন্য সত্যই আনন্দের সংবাদ। BUET স্বাধীনতার পূর্ব মুহূর্তে নামকরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তারপর ২০০৩ সালে DUET, KUET,RUET,CUET চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয় তার জয়গা থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এবার একটু ঝেড়ে কাশি ।ভূমিকাটা বাদ দিয়ে এবার মুল কথায় ফিরি।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ঢাকার নিকটবর্তী জেলা গাজীপুরে অবস্থিত। ডুয়েটের আগের নাম ছিল বি আই টি ঢাকা। ২০০৩ সালে বি এন পি সরকার ক্ষমতায় থাকা কালীন সময়ে দেশের চারটি বি আই টি কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। তার মধ্য ডুয়েট অন্যতম। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এই নামটি নিয়েও রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। বাকি তিনটি বি আই টি এর নাম করন করা হয় নিজ নিজ অবস্থানের বিভাগের নাম অনুসারে। কিন্তু ডুয়েটের বেলায় ভিন্ন। মানে বি আই টি ঢাকার নাম করন করল নিজ জেলার নাম হিসাবে। এই অন্যায় দাবি মেনে নিতে পারেনি সেদিনের ডুয়েট সন্তানেরা।শুরু হল আন্দোলন । সেদিনের সেই আন্দোলন রুপ নিল মহা সংগ্রামে। সেই মহা সংগ্রামে গুয়েটের কালিমা মুছিয়ে দিয়ে প্রতিষ্ঠা করলো আজকের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। এই হল নামকরন ইতিহাস। আমরা জানি বিশ্ববিদ্যালয় হল মুক্ত চিন্তার বিশ্ব কোষ । বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে থাকবে অবাদ বিচরণের ব্যাবস্থা। থাকবে মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়ানোর জন্য মুক্ত আকাশ। সেই লক্ষ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হয় বিশাল জায়গার উপরে। এই দিক দিয়ে দেখতে গেলে ডুয়েটের অবস্থান অতিকায় নগন্ন। যে চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে ডুয়েট প্রতিষ্ঠিত তার জায়গার তুলনায় প্রায় দশ ভাগের এক ভাগ জায়গা রয়েছে ডুয়েটে । এটা সত্যই খুবই কষ্টের । এত অল্প পরিসরের জন্য ব্যহত হচ্ছে প্রতিটি কাজ। একাডেমীক ভবন ও ক্লাশ রুমের স্বল্পতার কারনে শিক্ষার্থীদের ক্লাস করতে হয় সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। আবাসন সমস্যার জন্য ৬০ ভাগ শিক্ষার্থীকে থাকতে হয় বাইরে। শিক্ষকের জন্যও নেই তেমনটা থাকার সু-ব্যাবস্থা। শিক্ষার্থীদের খেলাধুলা ও কালচারাল অনুষ্ঠান করার জন্য নেই কোন মাট। বর্তমান সব অসুবিধার মুল কারন হল ভুমির সংকট। এটা এত তীব্র আকার ধারন করেছে সেটা থেকে কাটিয়ে ওঠাই দুংস্কর। বাংলাদেশে সরকারি বেসরকারি পলিটেকনিক মিলিয়ে আছে প্রায় ১০০ টি । এগুল থেকে প্রতি বছর বের হচ্ছে ৩০,০০০ হাজারের বেশি ছাত্র ছাত্রী ।এবং তাদের উচ্চ শিক্ষার ব্যাবস্থা করে দিচ্ছে এমাত্র ডুয়েট। ডুয়েটে বর্তমানে ৭টি বিভাগ রয়েছ এবং আরও কিছু বিভাগ খোলার প্রক্রিয়া চলছে। এতে যে পরিমান ক্লাস রুম ,আবাসিক হল, শিক্ষক কর্মকর্তাদের আবাসন ব্যাবস্থা করতে যে পরিমান জায়গার প্রয়োজন তা আর এখন ডুয়েটে অবশিষ্ট নেই। এই কারনে ডুয়েটের শিক্ষা ব্যাবস্থর চরম অবনতি। অনান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধার তুলনায় ডুয়েটের অবস্থা অনেক নাজেহাল। যার কারনে ডুয়েটের ছাত্র ছাত্রী তাদের দাবী আদায়ে আবার আন্দোলনে নেমেছে। এই আন্দোলন হল সমৃদ্ধ ডুয়েটের ভিত্তি স্থাপনের আন্দোলন। ২০০৩ সালে যেভাবে আন্দোলনের মাধ্যমে ডুয়েট ছিনিয়ে এনেছে ।সেই একই ভাবে কঠোর আন্দোলনের জমি এনে প্রতিষ্ঠা করবে সমৃদ্ধ ডুয়েট। এই সংবদ্ধ তীব্র আন্দোলন দেখে মনে পড়ছে কবি রফিক আজাদের বিখ্যাত কবিতা “ভাত দে হারামজাদা”। আর তারই কথার সাথে মিল রেখে বলতে ইচ্ছা করচ্ছে -জমি দে নইলে সবকিছু চিবিয়ে খাব ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×