ডুয়েট -আমি এবং আমার আন্দোলন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি যখন ছোট ছিলাম, যখন সবেমাত্র এক পা দুই পা করে হাটতে শিখেছি আর দুই একটা সবেমাত্র কথা বলতে শিখেছি। সেই সময়ের কথা আমার মনে নেই। কারো মনে থাকার কথাও না। তখন যিনি আমাকে তিলতিল করে মানুষ করে তুলেছে তিনি আমার মা। আমি জানি সবাই জানে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মায়ের ঋণ শোধ করবার দৃঢ়তাও আমার কখন হবে না। তারপর একদিন আস্তে আস্তে বড় হওয়া। কৈশোরের দুরন্তপনা ছাপিয়ে আজ আমি মধ্য যৌবনে। কিশোর বেলায় আমার প্রিয় শিক্ষকের কাছে শুনেছিলাম বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারলে ছাত্র জীবন বৃথা। সেই থেকে শুরু হল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা। এই লালিত স্বপ্ন বুকে করে প্রজাপতির রঙ্গিন ডানায় ভর করে একদিন উরাল দিলাম বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ। আমার চোখ থেকে তখন সেই স্বপ্নটা আমার রক্তের মধ্য বাসা বেঁধেছে। আমি রোজ বিকালে ভার্সিটির গেটে আসতাম আর তাকিয়ে থাকতাম বিশ্ববিদ্যালয় লেখা নামটির দিকে। আর মনে মনে ভাবতাম আমি কবে এই আঙ্গিনায় হাঁটব আলত পায়ে।দেখতে দেখতে ভর্তি পরিক্ষা এসে গেল। ভর্তি পরিক্ষা দিলাম । চান্স পেলাম শুরু হল আমার নতুন জীবন। এত দিন বুকের মধ্য যে স্বপ্নটা আমি লালন করেছি আর আজ সেই স্বপ্ন আমার মাথায় হাত বুলিয়ে বলল চল আজ মিশে যাই সবুজ ঘাসের ডগায়। আজ আমি ডুয়েটে পড়ছি। এখানে যখন ভর্তি হয়নি তখন বুঝতাম না বিশ্ববিদ্যালয়েও অনেক সীমাবদ্ধতা রয়েছে। আজ সত্যি আমি উপলব্ধি করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে নানা প্রকার সমস্যা। এই সমস্ত অসুবিধার কারনে ডুয়েটের অধ্যায়নরত ছাত্র ছাত্রী নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। ডুয়েটের যে সমস্যা সবচেয়ে আলোচিত তাহলো ভুমির সংকট। ভুমির সংকটের কারনে শ্রেণীকক্ষ, আবাসন , একাডেমিক ভবন,খেলার মাঠ সহ নানা ধরনের সমস্যার সমাধান করতে পারছে না কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অল্প পরিসরের কারনে অবাদ স্বাধীনতা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি আমি এবং আমরা। বিন্দু থেকে যেমন সৃষ্টি হয় সিন্ধু ।তেমনি আমাদের মনের গভীরে জন্ম থাকা কষ্ট গুলো জমা হতে হতে পরিণত হয়েছে বিশাল হিমালয়ে। আর তার থেকেই জম্ম নিয়েছে একটি আন্দোলন ।যে আন্দোলন সমৃদ্ধ ডুয়েট প্রতিষ্ঠার আন্দোলন। দেশ মায়ের সন্তানেরা যেমন দেশ মাতৃকার মুক্ত করতে ঝাপিয়ে পরেছিল। ঠিক তেমনি ডুয়েট মায়ের সন্তানেরা মায়ের অস্তিত বাঁচাতে লড়ছে। আমার মায়ের ভাষা আমি আনতে পারিনি, দেশ মাতৃকাকে মুক্ত করতে আমি অস্ত্র হাতে তুলে নিতে পারিনি । কিন্তু আজ এসেছে নতুন সময় নতুন ডাক সাধ্য কি আছে ঘরে বসে থাকবার। তাই ছুটে এসেছি ডুয়েট মায়ের ডাকে। আমরা আজ বেরিয়েছি রাস্তায় এই রাস্তার শেষ কোথায় জানা নেই। তবুও লড়ছি আমরা কাঁধে কাঁধ রেখে।আমরা ডুয়েটে এসে যে যে অসুবিধার মধ্য পড়েছিলাম সেই অসুবিধায় যেন পড়তে না হয় আমাদের নতুন প্রজন্মকে। নব্য প্রজন্মের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।