somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর ট্রেন......

১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সায়াহ্নের প্রথম প্রহর। ক্লান্ত ডানার উপর ভর করে নীড়ে ফেরা পাখির দুরন্ত কলরব।সূর্যর প্রখরতা প্রকৃতির দৃরতার কাছে হার মেনে মিলে গিয়েছে দুরের আকাশে। দুরের বিশাল সাগরের বুক থেকে উঠে আসা বাতাশে প্রানের বেগমান প্রস্তুতি। আর আমি নিজেও প্রস্তুত হচ্ছি আমার ফেলে আশা গ্রামের মেঠো পথের কাঁদা পায়ে মেখে মায়ের কোলে ফিরে যেতে। আজ সকালে ঘুম পরিরা যখন মায়াবিনির অদৃশ্য চুম্বনে আস্টে পিষ্টে বেঁধে ফেলে আচরে পরেছে আমার চোখের উপর।আর আমিও মায়াচ্ছন্ন হয়ে ধরা দিয়েছি ঘুম পরির অবাধ্য আলিঙ্গনে।ঠিক তখনই আমার মায়াছন্ন হল এক শব্দের তড়িৎ গতিতে। মানুষ ঘুমের মধ্য অনেক রকম স্বপ্ন দেখে। কত কি শব্দ কত রকম বাহারি কাজ করে স্বপ্নের মধ্য। আমার এই শব্দটা নেহাতি আমার আধো ঘুম আধো জাগরণের বিক্ষিপ্ত প্রলাপ ছাড়া কিছুই না। এই ভেবে আমার কাছে থাকা কোল বালিশটাকে টেনে প্রগার আলিঙ্গনে রেখে অন্য পাশ ফিরে আবার যখন ঘুমানোর চেষ্টা করছি । ঠিক তখনই আবার সেই একই শব্দ। আমি চোখ মেলাম, তাকালাম আমার ঘরের মধ্য। তখন মনে হল কে যেন আমার ঘরের ওপাশ থেকে দরজায় কড়া নাড়ছে। বিষয়টা তখনও আমার কাছে অস্বচ্ছ এবং অস্পষ্ট। এই ভোরে কেউ আমার ঘুম ভাঙ্গিয়ে কিছু বলতে আসবে এটা আমার কাছে ঠিক প্রতিষ্ঠিত যুক্তি ঠেকছে না। তাই আরেকবার শব্দটির জন্য অপেক্ষা করলাম। ঠিক আবার দরজায় কড়া নাড়ার শব্দ এবং শব্দটা যে অনেকক্ষণ ধরেই চলছে এটা বুঝতে বাকি রইলনা। আমি উঠলাম , চোখ মুচতে মুচতে দরজা খুললাম। দরজা খুলেই দেখি হরেন কাকা। হরেন কাকা আমাদের এই পাড়াতেই থাকে। ডাকবিভাগে পিয়নের চাকরি করে । বড় ভালো লোক এই হরেন কাকা। এখনও যে ভালো মানুষ পৃথিবীতে আছে এবং তারা সব সময় মানুষের কল্যানে কাজ করে যায় কোন স্বার্থ ছাড়া তা এই হরেন কাকাকে না দেখলে বুঝতে পারতাম না। আমি আমার চোখ মুচতে মুচতে বললাম এত সকালে হরেন কাকা তুমি কোন সমস্যা।হরেন কাকা তার স্বভাব সুলভ সেই মিষ্টি হাসি দিয়ে পকেট থেকে একটি চিঠি বের করে আমাকে দিলেন। বললেন কাল ডাকে তোমার এই তারখানা এসেছে। আমি কাল দুই বার এসেছিলাম কিন্তু তোমাকে আমি পায়নি। একবার ভেবেছিলাম রেখে যাই আবার ভাবলাম তুমি যে মানুষ হয়ত খেয়ালি করলে না কিছু পড়ে আছে কিনা। হরেন কাকা কিন্তু সত্যি কথাই বলেছে । এর আগে অনেক চিঠিই আমি অনেক দিন পড়ে পড়েছিলাম ।যখন চিঠিটার কোন মূল্যই থাকে না । আমি কাকা কে বললাম আপনি ঠিকই করেছেন। তানাহলে চিঠিটা যে কবে আমার চোখে পড়তো তার ঠিক নেই। হয়ত যে উদ্দেশ্যে চিঠিটা লেখা সেটা চিঠিতাতেই থেকে যেত। হরেন কাকা আবার তার মিষ্টি হাসিটা দিয়ে বলল তোমার বাড়ি থেকে মনে হয় চিঠিটা এসেছে। তুমি পড় আমি যাই আমার আবার ওপারায় আবুলের বাড়ি যেতে হবে। ওর ছেলের নাকি আজ চার দিন জ্বর। হরেন কাকা হাসি মাখা ফুল্ল ঠোঁট নিয়ে আবুলের বাড়ির পথ ধরে যেতে থাকল। আমি তার যাবার পথের পানে কিছক্ষন চেয়ে থেকে ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। ঘরে এসেই আবার বিছানাতে শরীর এলিয়ে শুয়ে পরলাম। কিছুক্ষন এমনই করে চোখ বুজে থেকে অনেকটা অন্যমস্ক ভাবেই চিঠিটা খুললাম। একি এত আমার বাবার হাতের লেখা। আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। চিঠিটা নিয়ে মন দিয়ে পড়তে লাগলাম। বাবার হাতের লেখা অনেক সুন্দর । চিঠিটা পড়ে ঠিক বোঝা যায় বাবার ভাষা জ্ঞান খুবই প্রখর। আমার দাদুর কাছে শুনেছি বাবা নাকি খুব ভালো ছাত্র ছিলেন। ভালো ছাত্র যে ছিলেন তা আমার বাবাকে দেখলেই বোঝা যায়। আমি কখন বাবার মত হতে পারলাম না। এই অক্ষম লজ্জায় আজ আমাকে আমার বাবার কাছ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। বাবা বলে এর সকল দোষ নাকি একা আমার দাদুর। আমি বাবার সাথে এই কথাটা একদম মেনে নিতে পারি নি। তবে হ্যাঁ দাদু আমাকে অত্যান্ত বেশি ভালোবাসতেন। শুধু আমাকে নয় আসলে দাদুরা এমনই করেই ভালোবাসে। এই তাদের একমাত্র ভালোবাসার সম্বল। আজ অনেক দিন পর দাদুর কথা মনে পড়ে গেল। দাদুটা বড্ড বেশি ভালোবাসতেন। দাদুটা যেদিন এই পৃথিবী থেকে চলে গেলেন অন্য এক পৃথিবীতে অন্য পথের সন্ধানে। সেদিন আমার মনে হয়েছিল আমার মত অসহায় মানুষ পৃথিবীতে একজনও নেই। সেই একাকিত্ত আজও আমি বয়ে বেরাছি। মনকে স্থির করে আবার চিঠি পড়তে শুরু করলাম। খুব তারাতারি করেই বাবা দিদির বিয়ে ঠিক করেছে। পাত্র পক্ষ নাকি ভালো তাই বাবা দেরি করতে চাচ্ছেন না। বাবা আরও লিখেছে চিঠি পাওয়া মাত্র তুমি তোমার সমস্ত কাজের ইতি টেনে তোমার বাবার সাহায্যের জন্য চলিয়া আসিবা। এটা তোমার বাবার আদেশই বল আর অনুরধি বল। এক নিরুপায় কন্যা দায়গ্রস্থ পিতার এর থেকে আর বিশেষ কিছু বলার নেই।চিঠিটা সত্যি আমাকে বাবার অসহায়ত মুখটা আমার চোখের সামনে স্পষ্ট করে দিল। আমি নিজেকে আর সংবরণ করতে পারলাম না। তাই প্রস্তুত হচ্ছি সবুজে শ্যামলে ঘেরা গ্রামের মেঠো পথ ধরে মায়ের সুশীতল কোলে ফিরে যেতে।
অনেকক্ষণ ধরে ট্রেন ষ্টেশনের বারান্দায় বসে আছি। চারিপাশে মানুষের ব্যাস্ততা আর চিৎকার চেঁচামিচিতে গুম গুম করছে। অচেনা মানুষের চোখে অফুরন্ত বিশ্বয়। মনে হচ্ছে এত মানুষের মাঝে আমি যেন লুকচুরি খেলছি। যেখানে কেউ কারো পরিচিত না। এই ভাবে চলল কিছুক্ষন। আজ প্রতি পলে বুঝতে পারছি প্রতীক্ষা করা কতটা কঠিন। ষ্টেশনের বারান্দায় অচেনা মানুষের অতগুল ক্ষিপ্র দৃষ্টসম্পন্ন চোখের দোদুল্যমান প্রান্তরে লুকচুরি খেলতে খলতে দেখতে পেলাম – ছোট্ট বেলায় পড়া কবিতার পংকিতির মত ঝক-ঝকা ঝক শব্দে দুরন্ত ষাঁড়ের মত ছুটে এল ট্রেন। ট্রেন ষ্টেশনে থামা মাত্র শুরু হল যাত্রীর ব্যাস্ততা । হাকাহাকি শুরু করলো কুলি। যাত্রার সমস্ত ক্লান্তি মুছে ফেলে যে যার ঘরে ছুটে গেল। দূর গন্তব্যে পৌঁছানো মানুসগুলকে সশব্দে পেটে পুরে নিয়ে বগল বাজিয়ে আবার ছুটল ঝকা-ঝকা ঝক শব্দে।
কোলাহলরত ব্যাস্ত মানুষের মাঝে হকারের সুতীব্র চিৎকার। সবাই যে যার কাজে ব্যাস্ত। সকল ব্যাস্ততার মাঝে আমি যেন এক অকর্মণ্য ব্যাস্ততাহীন জড় পদার্থের মত শরীর এলিয়ে বসে আছি। একটা কুকুর আমার চারপাশ ঘুরে আমার পায়ের কাছে মাথা গুজে শুয়ে পড়লো। বহুক্ষন পর যেন ঠিক খুজে পেয়েছে তার আপন ঠিকানা। কুকুরটির স্বাস্থ্যে চেহারায় মনিবের অযত্নের সুস্পষ্ট ছাপ। কারন কারো খাবার জোর করে খেতে গিয়ে এক পা হারিয়েছে। ক্লান্ত কুকুরটি চোখ বুজে শুয়ে রইল। আমার বাম পাশে একটি চা স্টল। নানা মানুষের ভির সেখানে। খোশ গল্পে মশগুল মানুসগুল একেবারে মজে আছে চায়ের দোকানে। আমাদের দেশে গণতন্ত্রের সঠিক চর্চা হয় এই চায়ের দোকান গুলেতেই। ভির ঠেলে এককাপ চা আসতে একটু বেশিই দেরি হল। রাগ করবার কোন সুযোগ নেই। কারন আমার মত অনেককেই সামালতে হচ্ছে চৌদ্দ বছরের কাচা হাতে। একটা নয় দশ বছরের ছেলে আমার কাছে এসে থামল। পরনে ছেরা প্যান্ট, গায়ে বহুদিন আগে ফেলে দেওয়া কারো পুরনো জামা। হাতটা বারিয়ে দিয়ে আমাকে বলল- দুটো পয়সা দেবে ভাত খাব। আমি একটু অন্যমস্ক ভাবে ভাবতে লাগলাম পয়সা দেব না কি না। আবার যখন তাকালাম ছেলেটির দিকে তখন ও চলে গেছে অন্যর কাছে। একজন মা তার স্তন গুজে দিল তার শিশু সন্তানের মুখে। একজন আলু পটল বিক্রেতা বাগদন্ড করছে তার ক্রেতার সাথে। বহু দূরে বসে আছে এক পাগলী। পাগলীর চুল ধুলা কাদায় জট পাকানো। উলু থুলু বস্ত্র অঙ্গের অনেকাংশ দেখা যাচ্ছে। পাশে বসে আছে তার সন্তান। পাগলীটির জঠরে করো পাপের ফসল যে বেড়ে উঠছে তা বেশ স্পষ্ট। এই বাঘ সিংহে ভরা পৃথিবীতে পাগলদেরও যে নিস্তার নেই এই যখন ভাবছি। ঠিক তখনই বেশ স্বাস্থ্যবান মাঝ বয়সের একটি লোক হটাৎ চিৎকার করে বলল- ওরে আমার সব নিয়ে গেছেরে আমার সব শেষ। আমার এত দিনেরর সম্বল সব নিয়ে গেল বলে লোকটা বিলাপ করছে। কিছু কৌতূহলী মানুষ তাকে ঘিরে দাড়িয়ে আছে। একটা লোক সিগারেটের ধোয়া বেশ করে ওড়াতে ওড়াতে আমার কাছে এসে বলল-পাড়াতে জাবেন আমার হাতে জব্বর জব্বর সব মাল আছে। ভালো না লাগলে আমাকে বলবেন আমি ঠিক করে দেব। লোকটার কথা শুনে আমি যেন সেই মুহূর্তে বধির হয়ে গেলেম। মানুষ এই কু-রুচিপুর্ন কথা এমন অবলীলায় বলতে পারে আমার জানা ছিল না। আমি রাগে ক্ষবে কটমট করে তাকালাম লোকটার দিকে। সিগারেটের ধোয়া ছারতে ছারতে এগিয়ে গেল অন্যর কাছে।
সময় যেন বেরসিক প্রেমিকার মত আমার উপর কতৃত্ব ফলাছে। আর আমার চারপাশ দ্বারা আক্রান্ত হচ্ছি আমি। মনটা সদ্য জল থেকে তোলা মাছের মত ছটফট করছে। আর তখনই মাইকে ঘোষণা এলো- খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস আর অল্প কিছুক্ষনের মধ্য এক নম্বর প্লাটফর্মে এসে দাঁড়াবে।
১৪/০৭/২০১২


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×