আমি চাই না কেউ ওমন করে বসে থাকুক কারো রাঙ্গা চরন ভিজবেনা শিশিরের জলে । আমি চাই না দূর্বা ঘাসের ডগায় বিন্দু বিন্দু জল রেখার হাহাকার আমি সইবো কেমন করে ।
আর কেউ না জানুক আমি জানি দুংখের অপর নাম ঘুমহীন চোখে কারো ফেরার পথে চেয়ে থাকা । কষ্টের কালো হীম কেবিনে শুয়ে থাকার অপর নাম মৃত্যু মৃত্যু… আমি চাই না কারো মৃত্যু হোক ।
আমি চাই না কেউ ওমন করে কষ্টে থাকুক সকালের সূর্য কারো শিওরে এসে নতুন দিনের আহ্বান করবেনা আমি সেটা চাই না আকাশের বুকে জমে থাকা দুঃখ বিলাসিতা বিদীর্ণ হাওয়ায় দুলে দুলে ক্ষীণকায় মলিন হয়ে মিশে যায় দূর পাহারের দেশে । তারই ফাঁকে ফাঁকে জরিয়ে থাকা মলিন সূর্য যেন আলতো করে চুম্বন করে কারো চোখে মুখে কিংবা মনের একান্ত পাজরে । যেখানে প্রেম থাকে কারো ভালোবাসা পাবার তীব্র ক্ষোপ থাকে।
আমি চাই না কেউ অমন করে রেগে থাকুক কষ্টে থাকুক বসে থাকুক। তোমাকে ভুলে থাকা সে যেন কষ্টের ধূসর পথ মাড়িয়ে মৃত্যুর দুয়ারে ফিরে যাওয়া ।
আমি চাই না কেউ কাউকে ভুলে থাকুক । ভুলে অবশ্য তুমিই গিয়েছ কারো হাতে হাত রেখে চলার স্মৃতি অপর হাত ভুলিয়ে দেয় । কারো মনে জমে থাকে কষ্টগুলো কারো মন এসে ভুলিয়ে দেয়। গোধূলির শেষ আলোয় কেউ কেউ নতুন করে আবিস্কার করে নিজেকে। আমি চাই না কারো হৃদয় ভরে উঠুক আমার মত বিষন্নতায়।
(সুরথ সরকার)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


