আঁধারের মধ্য কখনো মানুষকে দেখেছো
ঘরবাড়ি কিংবা গাছপালা
আঁধারের মধ্য কখনো কারো
উষ্ণ আদর কিংবা চুমু খেয়েছ
ঠোঁটে ঠোঁট রেখে।
আমি খেয়েছি
আমি জানি রাতের কালনাগ
তোমাদের দংশন করে
কিন্তু
আমাকে করে চুম্বন। বিষের তীব্রতার বদলে
ঝরায় মধুর ঝর্না
বন্ধু হে কি দেখ অমনি করে
কি ভাব নির্জন রাস্তায়।
আঁধারের কালো কফিনে মরানো লাশ নাকি
আলোর দুনিয়ায় সুসভিত আলোয়
ভেসে যাওয়া লাল পদ্মকে
আজ আমি আর কিছুই দেখিনা
শুনিনা কো কারো বুক ফাটা আর্তনাদ
আমি বধির হয়েছি
দেখার দৃষ্টি অনেকদিন আগেই হারিয়েছি
যেমন করে হারিয়েছি আমার সম্ভ্রম
এবং আমাকে।
রাত হলে রাতের পরী
নেমে আসে আমার অঙ্গ জুরে
অন্ধকারের বিপন্ন হাওয়ায়
নিজেকে বড় অচেনা লাগে
নিশাচর পাখিগুলো খুবলে ধরে আমাকে।
মতিছন্ন খেলায় মেতে ওঠে
ভোগ বিলাসে বেড়ে ওঠা মানুষগুলোর
দাঁতের কামড়ে আমার শরীর
ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে
আর আমার আর্তনাদ বাতাসের দমকা টানে
মিলিয়ে যায় শুন্যে।
আঁধারের পদ্ম।
(সুরথ সরকার)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


