somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদ এবং নাটকীয়তা।

২৫ শে জুলাই, ২০১২ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন এই লেখাটা নিয়ে বসেছি এবং যাকে ঘিরে আমি লিখতে চেষ্টা করছি।তিনি তখন আমাদের ছাপান্ন হাজার বর্গমাইলের এই সুজলা সুফলা শস্য শ্যামলা চির সবুজের এই বাংলাদেশ ছেড়ে এমন কি পৃথিবীর এই রুপ রঙের মায়া কাটিয়ে চলে গেছেন অন্য এক মায়াময় জগতে।সেই জগতের সমন্ধে কোন বর্ণনা আমি দিতে পারছিনা।সেই জগত আছে কি নেই। থাকলে সেটা কেমন তার ভোগ বিলাস কেমন আমি এর ভিতরেও থাকতে চাছি না।আদেও কি আমাদের পৃথিবীর বাইরে আসলে কিছু আছে কি নেই। আমি সেটাও এরিয়ে যেতে চাই। থাকলে আছে না থাকলে নেই। এর থাকে বেশি কিছু আমার মত ক্ষুদ্র মানুষের জানার সীমানার সম্পূর্ণ বাইরে।আমার এই অক্ষমতা স্বীকার করতে একটুও কুণ্ঠিত বোধ হয় না।বরং স্বীকারের মধ্যই প্ররম সুখ।তাই সুখটা সহজেই আমার কাছে ধরা দেয়।এই দেখ! কি বলতে চেয়েছি আর কি বলছি। আমার বাচালতায় জানি অনেকেই ক্ষুব্ধ।ও হ্যাঁ, আত্মারাম খাচা ছাড়া হলে সেই খাচার কিইবা মুল্য থাকে। খাচার ভেতর যে অচিন পাখি বন্ধী ছিল সেটা যদি কখন উড়ে যায় তাহলে খাচার আর অন্য কোন মুল্য থাকে না।আবর্জনার স্তূপের উপর পড়ে থাকতে থাকতে এক সময় মিলিয়ে যায় মাটিতে।তেমনি আমাদের দেহ ছেড়ে যখন অচিন পাখি উড়ে যায় দূর পরবাসে তখন আমদের এই সোনার দেহরও আর কোন মুল্য থাকে না তিনি যত বড় হন না কেন। ঠিক তেমনি বেশকিছু দিন হল আমাদের প্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের অচিন পাখি উরে গেছে। তার পাখিহীন খাঁচাটাকে আমরা অনেক নাটকীয়তার ক্লাইমেস শেষে তারই থাতে সৃষ্টি গাজীপুরের “নুহাস পল্লী”লিচু গাছের সুশীতল ছায়াতে দাফন করেছি।হ্যাঁ আমি যাকে নিয়ে লিখছি বা লেখার চেষ্টা করছি তার খাচা বা পাখি দুটোর কোনটাই আর আমাদের কাছে অবশিষ্ট নেই। সেই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে বিনম্র শ্রদ্ধা। তিনি যেখানেই থাকেন যেন বৃষ্টিতে ভিজতে এবং জোছনার আলো গায়ে মাখতে পারেন।



আমি আসলে আজ যা কিছু লিখছি তা আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনার ছায়া অংশএবং আমার অচেতন মনের ভেতরে জমে থাকা কিছু কথা যেগুলো না বললে মনে শান্তি পাচ্ছিনা। এটা আমার নিজের ব্যাক্তিগত কিছু কথা যার সাথে হয়তো বেশির ভাগ মানুষের চিন্তার মিল থাবে না আমি জানি।ঐ যে বললাম আমার কথাগুল না বললে মনে শান্তি পাচ্ছি না তাই বলে ফেললাম অন্তত নিজের শান্তির কথা ভেবে।


এ কথা অবশ্যই স্বীকার্য যে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে একটি বিশেষ ধারা সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন।তার সহজ ভাষা শৈলিতা ছিল সত্যিই অসাধারন। তাই তিনি খুব কম সময়ে অনেক পাঠক নন্দিত হয়েছিলেন।তিনি সত্যি মানুষের রসবোধ ধরতে পেরেছিলেন। তিনি নিজেও ছিলেন দারুন এক হাস্যজ্জল রসিক মানুষ।তিনি যে শুধু ভাল সাহিত্যিক ছিলেন তাই নয় তিনি ভালো নাট্যকার এবং খ্যাতিমান চিত্র পরিচালক।কিন্তু তার সমস্ত কাজই ছিল অন্য রকম,যাকে খানিকটা সূর্য ওঠা সূর্য অস্তমিত হওয়ার সাথে তুলনা করা যায়।কিভাবে তিনি শুরু করেছিলেন আর কিভাবে তিনি শেষ করলেন।সত্যি তার শুরুটা ছিল অসাধারন।কিন্তু শেষটা হয়তো আমার মতো অনেকের ভালো লাগে নি।শুধু বাংলা সাহিত্যেই নয় নাটকের ক্ষেত্রেও একটি ভিন্ন মাত্রা তৈরি করেছিলেন। নাটকের ক্ষেত্রেও তারা শুরু ছিল দুর্দান্ত কিন্তু শেষটা.........।নাটকে তিনি যুক্ত করেছিলেন হাস্য রসিকতার এক ভিন্ন মাত্রা।কিন্তু তার মৃত্যুর পর তাকে নিয়েও যে এমন একটি নতুন মাত্রার নাটক তৈরি হবে বেচারি তা কি ভাবে জানবে। তার মৃত্যুর পরের নাটকের ঘটনা দেখে অনেকের মত আমিও ব্যাথিত এবিং লজ্জিত। এই লজ্জার ভার কিন্তু কিছু কতিপয় মানুষের নয় এ লজ্জা জাতি হিসাবে সবার।এটা আমাদের স্বীকার করা না করার সাথে কোন সম্পর্ক নেই।

আমার ব্যাথা ও লজ্জার কারন গুল আমি বলব।এতে আমার যে যা ভাবুন ভাই আমার শোনার সময় নাই।


তিনি যখন আমাদের ছেড়ে চলে গেলেন তখন আমেরিকার আকাশ ছিল রৌদুরজ্জল। কিন্তু আমাদের ছিল আমাবস্যার তিমির রাত্রি।শুরু হল নতুন নাটকের উদ্ভব............

হুমায়ূন আহমেদ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং সংবাদটা যখন সুদুরের দেশ থেকে আমাদের কাছে উড়ে এলো ঠিক তখনই শুরু হল মিডিয়ার এক দৌড় প্রতিযোগিতা। বেশ দেখবার মত ইঁদুর দৌড় শুরু হয়ে গেল। কে আগে কোন সংবাদ দেবে কার কাছে কত গুরুত্বপূর্ণ সংবাদ আছে। কে কখন সেটা পরিবেশন করবেন এই নিয়ে হুমড়ি খেয়ে পরল আমাদের মিডিয়া। শুরু করল আজগুবি মার্কা সব খবর। সেটা তার এবং আমাদের জন্য বড় লজ্জার।

যারা হু আ ভক্ত তারাই বা পিছিয়ে থাকবে কেন। হু আ মত এমন প্রতিভাবান লেখক কি কখন চোখে দেখেছে ......দেখে নাই।সেটা যেমন ছিল বারাবারি তেমনি ছিল হাস্যকর। তার ভক্তের বারাবারি ঠিক কেমন পর্যায়ে ছিল তার একটি নমুনা না দিলে বোঝা বেশ সহজ ও বোধগম্য হবে......
একটি টক শোতে তার এক তরুণ পাঠক বলছে “ আসলে আমার বই পড়া শুরু হয়েছিল হুমায়ূন আহমেদ কে দিয়ে আমি তখন তৃতীয় শ্রেণিতে সবে উঠেছি। আর তখন থেকেই আমি তার একজন অন্ধ ভক্ত।

আরে ব্যাডা তুই তো অন্ধই। আমি অ আ ক খ শেখার আগেই হুমায়ূন আহমেদের পড়েছি।তাহলে অন্তত পাঠক হিসাবে নোবেল পাতি।তোর কথাগুল যদি তিনি শুনতেন তাহলে তোর জন্য আবার কলম ধরতেন।

হুমায়ূন সমালোচনায় যারা মগ্ন ছিলেন তারাই কাঁদতে কাঁদতে নদীর পানি লবণাক্ত করে ফেলেছে। তিনি যে বাংলা সাহিত্যের আকাশে কি ছিলেন সেই কি টারই কিনার করতে পারেন নাই।

অনেকের মতে তার মত এত জনপ্রিয় সাহিত্যিক আর একজনও নেই।কথাটা আমার কাছে অনেকটা কুয়াশার মত লেগেছে। জনপ্রিয় আর সাহিত্য দুটো দুই জিনিষ। অনেকে সাহিত্যটাকে বিচার করছে একটু অন্য ভাবে।পাঠক জনপ্রিয়তা দিক দিয়ে সাহিত্যকে বিচার করলে বলতে হয় বঙ্কিম চন্দ্র হল বাল ফেলা সাহিত্যিক আর রসময় গুপ্তা সাহিত্যের কাণ্ডারি। কারন কয়জন বঙ্কিম পড়ে আর কয়জন রসময়। বই বেচার সাথে জনপ্রিয় কথাটা শুনলে স্বয়ং হুমায়ূন আহমেদ নিজেও লজ্জা পাবেন।

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থাকে মিডিয়া ছিল ইদের আমেজে। হু আ পেটের খবর বের করে এনে তা সবার মাঝে প্রকাশ করতে তাদের ভূমিকার কথা না বললেই না।হু আ পা থেকে মাথার চুল পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করেছেন প্রত্যয়ের সাথে। কেন গুলতেকিন কে ছেড়ে শাওনকে বিয়ে করল। কেন এতদিনের সংসার ভেঙ্গেগেল। শাওনেরই বা কি উদ্দেশ্য ছিল।পারলে হু আ ববে কার সাথে রাত কাটিয়েছে তিনি দাড়িয়ে না বসে মুত্র করেছেন সেটাও প্রকাশ করত। তাদের অক্ষমতা দেখে মোটামুটি স্বস্তি পাওয়া গেল। তা না হলে হু আ......... হত

কুসুম মানে শাওনের কথা আর কি বলবো তিনিও ১০০মধ্য ১০০।তার কাছে দাঁড়াবার কেউ আছে বলে আমার মনে হয় না। তিনি প্লেনের মধ্য বসে স্যানটার ফ্রেস খেয়েছিলেন। তাই বুদ্ধির বাতি জ্বলে গিয়েছিল। তিনি নেমেই বললেন হু আ বলেগেছে তার দাফন নুহাস পল্লী দিতে।কিন্তু তিনি যখন বিদেশে ছিলেন তখন তাকে জিজ্ঞাসা করলে বলেছিল না হু আ কিছু বলে যায় নি। শুরু হল লাশ দাফন নিয়ে দারুন নাটক।
দফায় দফায় বৈঠক শেষে জয়ের মালা শাওনের ।এখানেও জয়ী শাওন। কোন কোন পরাজয় যে জয়ের চেয়ে বড় গৌরবের তা দেখিয়ে দিল নোভা, শিলা, নুহাস। দেখিয়ে দিল তুমি অধম বলে আমি উত্তম হইবনা কেন?

হুমায়ূন আহমেদের লাশও আজ আমাদের মাঝে অবশিষ্ট নেই।কিন্তু আজও কি তাকে ঘিরে যে নাটক তৈরি হয়েছিল তা সে হয়েছে।হয়তো আরও কিছুদিন কাঁদা ছরা ছুরি হবে ।তারপর বৃষ্টি যেমন উতপ্ত মাটিকে শান্ত করে তেমনি সব কিছু শান্ত হবে। শুধু শান্ত হবে না সেই মায়ের বুক যিনি তাকে পৃথিবীর আলো দেখিয়েছেন।শেষে শুধু আসাদ চৌধুরীর সুরে একটি কথাই বলবো...............

মৃত লোকটির গায়ে এভাবে কাঁদা ছুরে
মালীর ঘামে ভেজা ফুলের তোরা দিও না
মৃত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে।



বি দ্রঃ আমার অসচেতন মনের ভুলের জন্য ক্ষমাপার্থী।
২৫/০৭/২০১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×