তোমাকে দেখবো বলে
আর কতকাল থাকতে হবে এমনি করে
কোন নিশীথে, চর জমিনের কোন তীরে
না জানা দ্বীপের কোন স্থানে
হবে আমাদের মধুর আলিঙ্গন।
আমাদের অধর খুঁজে ফিরবে উষ্ণতার গরম স্পর্শ
তোমাকে দেখবো বলে
আর কতকাল থাকতে হবে রাস্তার ধারে
শত বছরের বটবৃক্ষের মত।
পাল তোলা নৌকায় আর কতকাল পারি জমাতে হবে
তীব্র আক্ষেপে পাড়ের উপর আচরে পরা
সেই ভয়ংকর ঢেউয়ের সাথে
আর কতবার খেলতে হবে মরন খেলা।
কতদিন আগে তোমার সাথে
খেলেছি আমার প্রানের খেলা
আমার স্মৃতির নিমেষ কালো বেদনা
আজও আমাকে ডাক দিয়ে যায়।
কারিগর যেমন স্মৃতির নুরিপাথর সাজিয়ে
গড়ে তোলের শখের মূর্তি
তেমনি তোমাকে গড়েছি ভালোবাসার মধুর রং এ ঢং এ
প্রতি পলে
তোমাকে শেখাতে হয়েছে মধুর আস্ফলন।
দিক দর্শনের চক্রবহু ভেদ করার
দারুন ক্ষমতা তোমাকে দিয়েছে
প্রথা ভাঙ্গার দারুন উৎসাহ
আমাকে নিয়ে খেলার মধুর স্মৃতি নিয়ে
তুমি চলে গেলে কোন সুদূরে।
তোমাকে দেখবো বলে
আর কতকাল থাকতে হবে এমনি করে
অচেনা গলির কোন মোড়ে
স্মৃতি বিজারিত কোন স্থানে
আমাদের দেখা হবে, কথা হবে
তোমার না আমার,না আমাদের মাঝথেকে হারিয়ে যাওয়া
সেই মানুষটির কথা
যা আজও জানেনি দশদিক।
(সুরথ সরকার)
১/০৮/১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


