শরৎের সুনীল আকাশ। কাশ ফুলে ছেয়ে আছে নদীর দুইকুল। সারা দিনের কাজ শেষে ক্লান্তির আবসাদে ঘরে ফেরে ক্লান্ত পাখিরা। অগ্নি ঝরা সূর্যের প্রখরতা ক্রমেই মলিন হতে হতে হেলে পরেছে পশ্চিম আকাশে। প্রকৃতি আজ সেজেছে নববধুর চপলতায়। নদীর দুইকুলে আচরে পড়া ঢেউয়ে পা ডুবিয়ে বসে আছে পার্থ। নদীর আছে কাছে টানার সম্মোহনীয় যাদু। আর তারই টানে বারবার পার্থ ফিরে যায় নদীর কাছে। নদীর বুক থেকে আসা এক পসলা বাতাসে মাথার চুল উলু থুলু করে দেয়। নদীর কুল কুল করে বয়ে যাওয়া স্রতে দিকে তাকিয়ে থাকতে আজ বড় ভালো লাগলো পার্থের। দিনের এই সময়টা তার অনেক ভালো কাটল। সেই স্কুল থেকে ফিরেই মুখ গোমরা করে বসে ছিল ছেলেটা। মা মারা যাবার পর থেকেই অন্তহীন দুঃখ বাসা বেঁধেছে তার বুকে। আজ তার মলিন মুখটা আরও ফ্যাকাসে দেখাছে। এই দেখে ওর বাবা মানে অমল বাবু ওকে পাঠিয়ে দিয়েছে মামা বাড়িতে। শহরের যান্ত্রিক জীবন থেকে গ্রামের উচ্ছল প্রানের উল্লাস ভালো লাগে পার্থের। তাই সুযোগ পেলেই ছুটে আসে মামা বাড়ি। সবুজে শ্যামলে ঘেরা গ্রাম মধুডাঙ্গা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ডাঙ্গানি নদী। দিদিমার কাছে শুনেছে এই মধুডাঙ্গা গ্রামে প্রচুর গাছপালা ছিল। আর প্রতি গাছেই ছিল মৌমাছির বাসা। তখন গ্রামটাকে দেখতে ভারি সুন্দর দেখাত। মনে হত মৌমাছির চিড়িয়াখানা।এই গ্রামের নামকরন ঐ মৌমাছির চাক আর পাশ দিয়ে বয়ে যাওয়া ডাঙ্গানি নদী থেকে এসেছে। নামটা আসলেই সার্থক হয়েছে। দিদিমার কাছে এও শুনেছে মধুডাঙ্গা গ্রামে দেশ বিদেশের অনেক লোক দল বেধে দেখতে আসত। খুব নাম ডাক ছিল এই মধুডাঙ্গা গ্রামের। আজ আর কিছুই অবশিষ্ট নেই। তবুও গ্রামটা দেখতে খুব খারাপ না। গ্রামের মাঝক্ষান দিয়ে বয়ে গেছে মাটির রাস্তা । বর্ষার সময় রাস্তাটির অবস্থা একেবারে নাজেহাল। বর্ষার দিনে এই গ্রামের মানুষের চলতে অনেক কষ্ট হয়। মধুডাঙ্গা গ্রামের মানুষ অধিকাংশই গরিব। আগে মধুই ছিল জীবিকার একমাত্র উৎস। যেদিন এই গ্রাম থাকে মৌমাছি উড়াল দিল সেই দিন থেকেই দারিদ্রতার কাল নাগিনীর বিষের ছবলে ক্ষত বিক্ষত করেছে পুরো গ্রামটাকে। ঔ যে লক্ষ্মী ঝাপি হাতে বিদায় হয়েছে আর ফিরে আসেনি। তার পর থেকে মধুডঙ্গা গ্রামের মানুষের মুখে আর কোন দিন হাসি দেখা দেয় নি।অনেকেই এখন নদীর বুকে জাল ফেলে মাছ ধরে জিবিকা চালায়। নদীও যেন আজকাল মুখ ফিরিয়ে নিয়েছে। নদীতে আগের মত জল নেই। মাছও আস্তে আস্তে কমে এসেছ। এখন আর দুঃখের শেষ নেই এই মধুডাঙ্গা গ্রামের লোকজনের। সত্যিই নদীটা অনেক ছোট হয়ে এসেছে। নদীর বুকে জলের কলতান আর আগের মত নেই। কিন্তু পার্থের কাছে এই নদীটা তার শহরের নদীটা থেকে অনেক বেশি সুন্দরের পসরা বিছিয়ে রেখেছে তার অঙ্গে।তাই পার্থ মামা বাড়িতে আসলেই ছুটে যায় নদীর কাছে। নদীর বুকে ভেসে ভেসে খেলা করে হাসের দল। জেলের মাছ ধরা জালের খপ খপ শব্দে মুখর করে তোলে দশ দিক। নদীর বুকের উপর ওড়া উরি করে বক ,মাছরাঙা,বেলে হাঁস, সহ রঙ বেরঙ্গের পাখি। কোন এক গাছের ডালে ক্ষিপ্র দৃষ্টিতে মাছরাঙা বসে থাকে মাছ ধরার আসায়।যেই একেটি মাছের দেখা পায় অমনি ধপ করে ধরে পালিয়ে যায় দুরের আকাশে। আর অনেকক্ষণ দেখা মেলে না। পার ভাঙ্গা নদীর ব্যাকুলতায় খুজে পাওয়া যায় জীবনের প্রতিছবি।তাই বারবার নদীর কাছে ছুটে আসে মানুষ। পার্থ নদীর জলে পা দুবিয়ে বসে আছে অনেকটা অন্যমনে।হটাৎ একটি নরম হাতের নরম স্পর্শে আচমকা চমকে উঠে ফিরে তাকালো পিছনে। তার ছোট্ট বোন মিতু ফোকলা দাঁত বের করে হাসছে।পার্থ আদর করে ওকে বুড়ি বলে ডাকে। মিতুর সামনের দুটো দাঁত পোকায় খেয়ে নষ্ট করেছে।তাই হাসলে মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগে। পার্থ মিতুকে কোলে নিয়ে বলল হ্যা রে বুড়ি তুই এখানে কিভাবে এলি। তোর ভয় করে না। মিতু ফোকলা দাঁত বের করে বলল- মা তোমকে ডাকছে। পার্থ মিতুকে নিয়ে ফিরে এল। ততক্ষনে বাজার থেকে ফিরেছে মামা। মামিমা উঠনের এক কোনে বসে বাজার থেকে আনা মাছ কুটছে। তার পাশে শুয়ে আছে মামার আদরের কুকুর টমি। টমিকে দেখতে অনেকটা মনিবের মত ব্যাবহারটাও। পার্থ এসে বসল দোচালা ঘরের মাচায়( গ্রামের ভাষায় যাকে বলে কাচারি ঘর)। মামা পার্থকে অনেক বেশি ভালোবাসে। মামার এমন ভালোবাসা দেখে অনেকেই ঈর্ষা করে পার্থকে। অনেক ছোট বেলায় মাকে হারিয়েছে বলেই বুঝি এতো ভালোবাসা। পার্থের সব আবদার তার মামার কাছে। মামাও হয়েছে তেমনি। পার্থও তার মামাকে অনেক ভালোবাসে। আসলে এই ভালোবাসা মাপার কোন যন্ত্র নেই। নেই ভালোই হয়েছে আমরা যে কে কাকে কতটা ভালোবাসি সেটা আমাদের মনের ভেতরেই থেকে যায়। কখন প্রকাশ পায় কখনো পায় না। পার্থ বসে বসে অনেক কিছুই মনের ভেতরে আওরাতে লাগল। মামা তখন কাছে এসে বলল- মামা বাজারে গিয়েছিলাম আসার পথে দেখলাম জিলেপি ভাজছে। আমি তো জানি গরম জিলেপি তুমি অনেক ভালোবাস তাই নিয়ে এলাম। এমন গরম জিলেপি তুমি কিন্তু শহরে পাবা না। জিলেপি হাতে নিয়ে পার্থ ভাবল সত্যি মামা এখন আগলে রেখেছে আগের মতোই। এরি মাঝে কত কিছুর পরিবর্তন হল। কিন্তু মামা আজও আছে ঠিক আগের মতোই। আমি যখন দুই বছরের শিশু তখন মাকে হারাই।তখন থেকে এই মানুষটা আমাকে নিজের ছেলের মত মানুষ করেছে। মায়ের অভাব তেমন বুঝতেই দেন নি। দিবেন নি বা কেন দুটো মাকে এক সাথে করলে একটা মামা হয়। আমার দিদিমা দাওয়ায় বসে যিনি পান চিবছিলেন আমার কাছে এসে বলল হে রে পাথো অনেক রোগা হয়ে গেছিস। বাড়িতে কি খাওয়া দাওয়া ঠিক মত করিস।আর কে তোকে সময় মত খাবারের কথা বলবে। আজ যদি তোর মা ... বলে আচল দিয়ে চোখের জল মুছে আবার বলল তোর মা থাকলে এমনটা কখনই হতে দিত না। আমার দিদিমা যিনি আজকাল চোখে খুব বেশি দেখতে পায় না।আমি মামা বাড়িতে গেলে দিদিমা আমার কাছে এসে মাথায় হাত বুলাবেন তারপর মলিন মুখে বলবেন তোর মা যদি বেঁচে থাকত তাহলে এমন লিকলিকে রোগা হতিনা। দিদিমার কথা শুনে আমার বেশ হাসি পেল-আমার বন্ধুরা যাদের সাথে আমি সবসময় চলি ফিরি তাদের কাছে প্রতিনিয়ত আমাকে অপমান হতে হয় ।তার কারন আমার এই অতি মাত্রায় স্বাস্থ্য বৃদ্ধি। তাদের ভাষায় আমি রীতিমত দানবে পরিণত হচ্ছি। সেখানে গ্রামের এক কোনে দিনের পর দিন বেড়ে ওঠা সেই উচ্ছল তরুণী যে কিনা বয়সের কাছে হার মেনে আজ আশি বছরের বৃদ্ধা। যার চোখে পরন্ত বিকালের শেষ আলোর আভা আর তার চোখে আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি। এর নামিই বুঝি ভালোবাসা। যেটা আজও আমি কাঙ্গালের মত খুঁজে ফিরি।আর বারবার ফিরে আসি আমার পরম আপনার কাছে। যাদের কাছে আমি আজও তেমনি আদরের তেমনি ভালোবাসার। মাকে আমি ছোট বেলায় হারিয়েছি। তার কথা তেমন মনে নেই।শুধু ছবির দিকে তাকিয়ে থেকে মনের মধ্য একটা ছবি আকার চেষ্টা করেছি।আর বারবার আবিস্কার করেছি সেই ছবিটা আমার মামিমার। আমার মাকে আমার মামির মাঝে এখন তেমনি দেখতে পাই।যেমনটা দেখেছিলাম দুই বছরের সেই আলতো চোখে। আর এই ভালোবাসার অকৃতিম টানে আমার ভালোবাসার ক্ষুদা মিটতে চায় না।তাই আমি যতবার মামা বাড়ি এই মধুডাঙ্গা এসেছি ততবার আমার দুংখ, কষ্ট নিয়ে ফিরেছি। রেখে গিয়েছি শুধুমাত্র আমার চোখের জল।
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।