somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কিবোর্ড এবং একটি ইঁদুরের গল্প!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক কম্পিউটার,সেখানে ছিল এক কিবোর্ড। সারাদিন তাদের কত্ত কত্ত ব্যস্ততা ছিল তার কোন ইয়ত্তা নাই। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমোবার আগ পর্যন্ত খুটখুট শব্দে কত আঁকাবুকি,লেখালেখি যে তাকে করতে হত তার হিসাবে নেই। কিবোর্ড স্বভাবে একটু গম্ভীর প্রকৃতির হলেও তার মন খুব ভালো ছিল। মানুষ তাকে সারাদিন কত পরিশ্রম করাতো তবুও তার একটু অভিযোগ ছিলো না। খুব আনন্দের সাথেই সে সব কাজ করতো। অফিসের ফাইল তৈরি,মেইল লেখা থেকে শুরু করে কোন কাজটা সে করতো না? তবে তার মন প্রায় সময় খুব খারাপ থাকতো। কিবোর্ডের বন্ধু ছিল ছোট্ট একটি ইঁদুর। বাসা কিবোর্ডের ডান পাশেই। ইঁদুরটি ভীষন ছটফটে ছিলো। তাকে আদর করে সবাই মাউস ডাকতো। সারাদিন নাচানাচি করতো, গান গাইতো, আর মনের খুশীতে কিবোর্ডকে জ্বালাতন করতো। কিবোর্ড অবশ্য বেশ সহ্য করে নিতো। কারন তার দুখের কথা একমাত্র মাউসের কাছেই শেয়ার করে।

একদিন কিবোর্ডের মন খারাপ। মাউস জিজ্ঞেস করলো কিবোর্ড ভাই তোমার মন খারাপ কেন?
-ধরো তোমাকে দর্জির দোকানে পাঠানো হয়েছে প্যান্টের মাপ নিতে, তুমি দর্জির দোকানে গিয়ে দেখলে দর্জি কাপড়ই বানাচ্ছে না তাহলে কেমন লাগবে?
-খুব খারাপ লাগবে, দর্জি কাপড় বানাবে না কেন? বানাতেই হবে
-হুমম বানাতেই হবে, আমাকেও কথা বলাতে হবে।

মাউস অবশ্যই কিবোর্ডের জ্ঞানী কথা বার্তা তেমন বুঝে না। কেবল মুরব্বী বলে হু হ্যাঁ বলে যায়। বলতে বলতে নিজের মত করে টুপ করে ক্লিক করে কোথাও না কোথাও ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কিবোর্ড কিছুতেই কাজে মন বসাতে পারছে না। মন কেবল পড়ে থাকে একটা সুন্দর হরফের ভালোবাসায়। মাঝে মাঝে নিজের উপর রাগ হয়। নিজের কি (keY) ছিড়তে ইচ্ছা হয়। একদিনতো চিৎকার করে বলছিলো "আমি কেন টাইপরাইটার হলাম না, কেন কেবল কিবোর্ড হয়ে জন্মগ্রহন করলাম। আমাকে কথা বলতে দাও"। কিবোর্ডের আত্নচিৎকারে মাউসের মনটা বেশ খারাপ হয়ে গেল। কিন্তু মাউস যে কেবলই একটা মাউস,সে বা কি করতে পারে। তবুও তাকে করতে হবে। কারন কিবোর্ডের কাছে সে আজীবন কৃতজ্ঞ। চাইলে কিবোর্ড মাউসের কাজ করতে পারে, তবুও মাউসকে তার পাশে ঠাই দিয়েছে। সে আরেক গল্প। একদিন মাঝ রাতে দুজনই বিশ্রাম নিচ্ছে। মাউস দুরুদুরু বুকে কিবোর্ডকে জিজ্ঞেস করলো "আচ্ছা কিবোর্ড ভাইয়া তোমার দুঃখটা আমাকে বলবে? আমি ছোট হলেও তোমাকে সাহায্য করতে পারি"
কিবোর্ড হা হা হা করে হেসে দিলো, চুপসে গেল মাউস। কিবোর্ড মাউস প্যাডের দিকে তাকিয়ে বলল "শোন মাউস এটা তুই আমি কেউ করতে পারবো না, এটা করতে পারবে মানুষরা। যারা আমাকে আর তোকে ব্যবহার করে"
-আচ্ছা যাও করতে পারবো না। কিন্তু আমাকে বল তোমার চাহিদাটা কি?
-নারে ইচ্ছা করছে না বলতে, খুব কষ্ট লাগে,খুউব খুউব!

কিবোর্ডের দুটা কি অশ্রুতে ভিজে গেল, মাউসও কান্নায় মাউস প্যাড ভিজিয়ে দিলো। তাদের কান্নার মাঝখানে তাদের মালিক এসে মাউস নিয়ে এক জায়গা ক্লিক করলো। করেই কিবোর্ডে চাপ দিয়ে ভয়ংকর একটা গালি দিলো। কিবোর্ডের খুব মন খারাপ হলো। চোখের পানিতে ভিজে যাওয়া বোতামটি কাজ করতে পারছে না,সেজন্য গালি দিয়ে দিবে? এমনিতেই মন খারাপ।

মাউস ঠিক করলো যেভাবে হোক টাইপ রাইটার দাদার সাথে দেখা করবে। তার মুখ থেকেই শুনবে কিবোর্ড ভাই কেন টাইপ রাইটার হতে চায়। কিছু করতে না পারুক শুনতেতো পাবে। একদিন সময় সুযোগ বুঝে মাউস টাইপ রাইটারকে একটা মেইল করলো। টাইপ রাইটার বুড়ো মানুষ, এসব বুঝেও কম। তবুও দুদিন পর মাউস দেখলো তার মেইলের রিপ্লাই এসেছে। মাউস ভারী খুশী হল। কিন্তু পুরো মেইল পড়ে আবার কিবোর্ডের জন্য কান্না শুরু করলো। তবে মেইলের একদম শেষে এসে হঠাৎ খুশী হয়ে গেল। সেখানে লেখা "গবেষনা চলছে, শীঘ্রই কিবোর্ডের মন ভালো হবে"
মাউস প্রতিজ্ঞা করলো এক খবর কিছুতেই কিবোর্ডকে দেয়া যাবে না। বেচারা আরও ক'দিন দুঃখ করুক। হঠাৎ যেদিন খুশীর সংবাদ পাবে সেদিন তার চেহারা দেখেই ভালো লাগবে।

অনেকদিন পর


সবকিছু আগের মতই চলছিল। সকল কাজ শেষ করে অশ্রু ফেলতো কিবোর্ড। হঠাৎ এক সন্ধ্যায় কিবোর্ড গলায় হাঁক দিয়ে মাউসকে ডাকছে "মাউস মাউস মাউস কই গেলি?
মাউসতো বুঝে গেছে,মাউস অবাক হবার ভান করে জিজ্ঞেস করলো "কি হয়েছে ভাই?
কিবোর্ড অতি খুশীতে কথা বলতে পারছিলো না। তবুও বলল "দেখ দেখ মনিটরের দিকে দেখ, সাদা পাতার দিকে তাকিয়ে দেখ কি লিখেছে?
মাউস অনেক্ষন তাকিয়ে না বুঝার ভান করে বলল "কিছুই বুঝে উঠতে পারছি না একটু বুঝিয়ে বলবেন?
কিবোর্ড হো হো করে হেসে বলল "আরে বোকা আমার মনিব সাদা কাগজে আমাকে দিয়ে লিখিয়েছে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। কত বছর এই সুন্দর হরফের জন্য অপেক্ষা করছিলাম। তারা কত সুন্দর খাতায় বাংলা লিখে আর আমাকে দিয়ে কেবল ইংলিশ লেখাতো।

মাউস একটু খুশী হয়নি ভান করে বলল "আচ্ছা বাংলায় লিখলে কি হয়?
কিবোর্ড এবার রেগে গিয়ে বলল "তুই জানিস বাংলা কত সুন্দর? তুই জানিস পৃথিবীতে কেবল বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, তুই জানিস বাংলা ফন্ট কত সুন্দর? আমার জন্ম জাপানে কিন্তু আমি বাংলাদেশে এসেছে কেবল এই ভাষাটাকে আমার মাধ্যমে লিখবে এজন্য। আজ আমি পরিপূর্ণ"

খুশীতে নাচতে লাগলো কিবোর্ড এবং মাউস। অন্যদিকে কম্পিউটারের সাদা পৃষ্ঠা জুড়ে লিখা উঠতে লাগলো কেবল একটি লাইন "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"।


অফটপিক:

(একদিন চ্যাটে রাজসোহান নক করে বললো কিবোর্ড এবং মাউস নিয়ে গল্প লেখ একটা। ব্যাপারটা পছন্দ হইছে। ভাবলাম কি লিখা যায়। দুইটা আইডিয়া তার সাথে শেয়ার করলাম। কিন্তু পরে নিজেরই পছন্দ হলো না। পরে একদিন হুট করে লিখতে বসে গেলাম এবং শেষ হয়ে গেল। গল্পটা বাচ্চাদের কথা মাথায় রেখে লেখা হয়েছে। বলতে গেলে শিশু কিশোরদের জন্য। ধন্যবাদ সোহানকে আইডিয়ার জন্য)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×