somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

৩ তারকা
প্রিয় বন্দুরা ,আমি আবুবকর মো: সুফিয়ান আমি একজন মুসলমান আমি আমার ধর্ম ইসলাম কে খুব ভালোবাসি কেউ যদি মনে করেন যে সুধু মাত্র ইসলাম কে ভালোবাসার কারনে বা ধর্মে বিশ্বাস করার কারনে আমার সাথে বন্দুত্ব করবেন না, সেটা আপনার ব্যপার, কিন্ত আমি ইসলাম কে ভালোবাসি

দেশের সাহসী ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেশের সাহসী ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে তারা মুক্তিযোদ্ধার সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্য দিয়ে স্বাধীনতার ৪৪ বছর পর এই ৪১ বীরাঙ্গনাকে মহান মুক্তিযুদ্ধে তাদের অপরিসীম ত্যাগের স্বীকৃতি দেওয়া হলো।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার এ গেজেট প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত গেজেটে প্রকাশিত ৪১ বীরাঙ্গনার নাম যথাক্রমে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফতেপুর গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী ময়মনা খাতুন, একই গ্রামের মৃত ইছব আলীর (হাচ্চু) স্ত্রী হালিমা খাতুন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী জাহেরা খাতুন, একই উপজেলার বালিচান্দা গ্রামের হারুন অর রশীদের স্ত্রী ফাতেমা খাতুন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের মৃত আলাই মিয়ার স্ত্রী মাজেদ বেগম ওরফে মাজেদা খাতুন, সিলেট জেলার জকিগঞ্জের মনতেল গ্রামের মৃত জমির আলীর স্ত্রী এশনু বেগম, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার হাসিমপুর গ্রামের আকবর আলীর স্ত্রী মোছাম্মত এলেজান নেছা, একই জেলার একই উপজেলার মঠমালিয়াট গ্রামের আব্দুল কাদের মালিথার স্ত্রী মোছাম্মত মোমেনা খাতুন, একই উপজেলার মটশলিয়াট গ্রামের মৃত তেছের আলীর স্ত্রী দোলজান নেছা, একই উপজেলার নাতুরিয়া গ্রামের মোহাম্মদ ওয়াসেল আলী শেখের স্ত্রী মোছাম্মত মজিরন নেছা, রংপুর জেলার সদর উপজেলার কাছনা তকিয়ার পাড় গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী মনছুরা বেগম, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের মুগল বাসুগীর কন্যা সুমি বাসুগী, একই উপজেলার নিয়ানপুর গ্রামের জমরত আলীর কন্যা মালেকা, একই উপজেলার রাউতনগর গ্রামের মঙ্গল কিসকুর (শহীদ) কন্যা মনি কিসকু, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শিদলী গ্রামের বনহরি সরকারের কন্যা নিহারানী দাস, একই উজেলার পকন্বা গ্রামের মনির উদ্দিনের কন্যা নুরজাহান বেমগ, একই জেলার রাউতনগর গ্রামের হাফিজ উদ্দিনের কন্যা হাফেজা বেগম, চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার নরশিরা গ্রামের মৃত এনতাজ আলীর স্ত্রী রাবিয়া বেগম, একই জেলার শিবগঞ্জ উপজেলার চৌকামনাকষা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী মালেকা বেগম, একই জেলার গোমস্তাপুর উপজেলার লক্ষী নারায়ণপুর গ্রামের মৃত এন্তাজ আলীর স্ত্রী হাছিনা বেগম, একই উপজেলার লালাপুর গ্রামের মৃত কালু শেখের স্ত্রী জলো বেগম, একই উপজেলার বড় বঙ্গেশ্বরপুর গ্রামের মৃত মো. রাজ্জাকের স্ত্রী সফেদা বেগম, একই গ্রামের মো. ঝড়–শেখের স্ত্রী আয়েশা বেগম, একই উপজেলার নরশিরা গ্রামের মো. নওশাদ আলীর স্ত্রী রেনু বেগম, একই উপজেলার সাহাপুর গ্রামের মৃত তামির আলীর স্ত্রী হাজেরা বেগম, একই গ্রামের অহেদুল আলীর স্ত্রী আরবি বেগম, একই উপজেলার নরশিরা গ্রামের রাহেলা বেগম, চাঁপাইনবাবঞ্জের সদর উপজেলার লাখেরাজপাড়ার মো. তাজেমুল হকের স্ত্রী লিলি বেগম, একই উপজেলার ফরিকপাড়ার সমসের আলীর স্ত্রী আয়মনা, সিরাজগঞ্জের কাজীপাড়া উপজেলার চুলিয়াহাতি গ্রামের মো. আব্দুল সেখের স্ত্রী আছিয়া বেগম, একই জেলার সদর উপজেলার রহমতগঞ্জের নতুন ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত হারুনার রশিদের স্ত্রী মোছাম্মত সূর্য বেগম, একই উপজেলার বিন্দুপাড়া দত্তবাড়ির শুকুর আলীর স্ত্রী মো. কমলা বেওয়া, একই উপজেলার তেতুলিয়া পশ্চিম পাড়া কালিয়া পশ্চিম পাড়া গ্রামের ইসমাইলের স্ত্রী মোছাম্মত জয়গন, একই উপজেলার পিটিআই স্কুল পাড়ার মৃত শামসুল আলমের স্ত্রী মোছাম্মত ছুরাইয়া খাতুন, একই উপজেলার সধাধানগড়া পূর্ব পাড়ার মৃত মতিয়ার রহমানের স্ত্রী মাহেলা বেগম, একই উপজেলার কাসাপাড়া ফকিরপাড়ার মোজাহেদের স্ত্রী হামিদা বেওয়া, একই গ্রামের মৃত তমছের আলীর স্ত্রী হাসনা বেগম, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চাঁদপুর ঝাউল গ্রামের মৃত হরিপদ দের স্ত্রী শ্রমতি রাজুবালা দে, একই জেলার সদর উপজেলার চককুবদাশ পাড়া গ্রামের মৃত রিয়ার আলীর স্ত্রী রহিমা বেওয়া, একই উপজেলার ক্লোজার গ্রামের শুক্কুর আলীর স্ত্রী মোছাম্মত ছামেনা খাতুন, একই উপজেলার সয়াধানপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী শামসুন্নাহার বেওয়া প্রমু।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×