somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিলারির বিদায়, অতঃপর বাংলাদেশের রাজনীতি

২৩ শে মে, ২০১২ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব মোড়লের প্রতিনিধি হিলারি আসলেন এবং জয় করে গেলেন। কি জয় করলেন? কি দিয়ে গেলেন কিংবা কি নিয়ে গেলেন- তার স্পষ্ট কোন জবাব কোন মহল থেকেই পাওয়া গেলনা অতঃপর জানা ও গেলনা। কিন্তু পর্যবেক্ষণ করার মতো কিছু ঘটনা ঘটে গেল গত কয়েক দিনে- হরতালে গাড়ি পোড়ানো এবং নাশকতার দায়ে অভিযুক্ত পুলিসের করা মামলায় বিরোধীদলীয় জোটের প্রধান সারির ৩৩ জন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ, ড. ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের উপর সরকারি খবরদারী প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন গঠন যার কাজ হবে গ্রামীণ ব্যাংকে সুশাসন, ব্যাবস্থাপনাগত জবাবদিহিতা এবং পরিচালনগত স্বচ্ছতা নিশ্চিত করা, হিলারি-ইউনুস একান্ত আলাপচারিতাকে কটাক্ষ করে সরকারদলীয় মন্ত্রী এমপিদের ও সুশীল সমাজের বুদ্ধিজীবীদের মধ্যে তীব্র বাকযুদ্ধ এবং দেশের আসন্ন সঙ্কটে প্রধানমন্ত্রীর উম্মা প্রকাশ। এই ঘটনাগুলোর পর্যবেক্ষণ এবং অতীত রাজনৈতিক জ্ঞান, না; অতীত রাজনৈতিক জ্ঞান না বলে বলা ভালো অতীত পার্টি জ্ঞান থেকে একটা সরলীকরণ করার ও চেষ্টা করেছি নিজের মতো। কিন্তু এরপরও হিলারির সফরকে কেন্দ্র করে এবং তার পরবর্তী সময়ে সরকারি দল ও বিরোধী দলের কর্মকাণ্ড স্বাভাবিক ভাবেই আলোচনার দাবি রাখে। এর বাইরে একটা অংশ যাদের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে অতীত ঐতিহ্য রয়েছে তাদের অর্থাৎ এদেশের বামপন্থীদের কর্মকাণ্ড আলোচনা না করলে লেখাটা অসম্পূর্ণ হয়ে যাবে।

এদেশের প্রকাশ্য বামপন্থী দলগুলোর প্রায় সবাই মিলে একই ব্যানারে এবং অঞ্ছল ভিত্তিক আলাদা আলাদা ভাবেও প্রতিবাদ করেছেন, ধিক্কার জানিয়েছেন হিলারিকে। কেন এই ধিক্কার হিলারির প্রতি? ধিক্কার এই জন্য যে হিলারি এসেছেন বাংলাদেশের সাথে অসম বানিজ্য চুক্তি করতে। প্রতিবাদ এই জন্য যে হিলারি এসেছেন তেল-গ্যাস- জাতীয় সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠা করার জন্য। কারো কারো প্রতিবাদের ভাষা ছিল এই রকম- ১৯৭১ সালে মুক্তিসংগ্রামে আপনারা আমাদের বিপক্ষে ছিলেন ,ইরাকে লক্ষ লক্ষ নাগরিকের প্রাণ নিয়েছে আপনার অগনতান্ত্রিক দেশের পালিত সৈন্যের পাল ,বিশ্বের দেশে দেশে যুদ্ধ আর লুটপাট করছেন আপনারাই ,ফিলিস্তান রাষ্ট্রের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু আপনার শাসকেরা ,বিশ্বের সবচেয়ে বেশি বন্ধী আপনার দেশেই ,আপনাকে স্বাগতম জানানো যায় কেবল ধিক্কারেই... । কিন্তু বাস্তবতা হচ্ছে হিলারির এবারের বৈঠকে কোন ধরনের নতুন বাণিজ্য চুক্তিতো হয়ই নি বরং টিফা চুক্তির ব্যাপারে আগে থেকেই আলোচনা শোনা গিয়েছিলো সেটাও এবারের এজেণ্ডা ভুক্ত হয়নি। দ্বিতীয়ত তেল- গ্যাস প্রশ্নে আমেরিকার অবস্থানটাও নতুন করে ভেবে দেখা দরকার। আমেরিকাকে যে অর্থে তেল- গ্যাস জাতীয় সম্পদ লুণ্ঠনের প্রশ্নে সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি হিসাবে জনসম্মুখে তুলে ধরা হয়, বর্তমান বাস্তবতায় আমেরিকার অবস্থান কেমন তারও একটা যুতসই বিশ্লেষণ হওয়া দরকার বলেইতো মনে হয়। আমার জানা মতে বাংলাদেশে একমাত্র সেভরণই আমেরিকান কোম্পানি যারা গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের কাজে নিয়োজিত। যে সমস্ত কোম্পানির বিরুদ্ধে তেল-গ্যাস রক্ষা কমিটির আন্দোলন অব্যাহত রয়েছে তাদের একটি নাইকো হোল ক্যানাডিয়ান কোম্পানি এবং সান্তস হোল অস্ট্রেলিয়ান কোম্পানি এবং সম্প্রতি বাংলাদেশের গ্যাস-বিদ্যুত-পারমানবিক খাত নিয়ে যেসব চুক্তি হয়েছে এবং হচ্ছে তা অধিকাংশই হচ্ছে রাশিয়া এবং চীনের সাথে। এখন প্রশ্ন হোল জাতীয় সম্পদ রক্ষার যেকোনো আন্দোলনেই মার্কিন সাম্রাজ্যবাদকে অভিযুক্ত করা হয় কোন যুক্তিতে? যুক্তি অবশ্য দেয়া যেতে পারে যে আমেরিকা যেহেতু বিশ্ব মোড়ল তাহলে তার সম্পৃক্ততা তো পাওয়া যাবেই। আমদানি- রপ্তানির বৈষম্যের তথ্য- উপাত্ত তুলে ধরে বলা যায়- ২০১০-১১ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রফতানি করেছে ৫০০ কোটি মার্কিন ডলার পণ্য, এর মধ্যে শতকরা ৯০ ভাগই গার্মেন্টস। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে মাত্র ৬৭ কোটি মার্কিন ডলার। আবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যা রফতানি করে তার ওপর শুল্ক দিতে হয় শতকরা ১৫.৩ ভাগ। অথচ তাদের গড় শুল্কহার শতকরা ২ ভাগেরও কম। অর্থাৎ বাংলাদেশ একটি বড় আকারের বৈষম্যের শিকার এবং এসমস্ত কারণে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন যৌক্তিক এবং নৈতিক। এক্ষেত্রে আমিও একমত এবং আপত্তি থাকার কথাও নয়। কিন্তু আমার আলোচনা একটু ভিন্ন দৃষ্টি কোন থেকে- শুধুমাত্র আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য বৈষম্য এবং জাতীয় সম্পদের উপর আমেরিকার কর্তৃত্ব আরোপ, তেল-গ্যাস পাচার- এই যুক্তিতে মার্কিন- বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষণ করা কতটা যুক্তিযুক্ত?

বিশ্ব রাজনৈতিক মঞ্চে দক্ষিন এশিয়ার রাজনৈতিক- অর্থনৈতিক পরিকল্পনায় সাম্রাজ্যবাদের ভুমিকা এবং তারই অংশ হিসাবে বাংলাদেশের রাজনীতি ও সাম্রাজ্যবাদের পররাষ্ট্রনীতি- এই সমীকরণে বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করাটা জরুরি। দ্বন্দ্বমূলক বস্তুবাদের ছাত্র মাত্রই জানেন প্রধান দ্বন্দ্বই হোল যেকোনো আন্দোলনের প্রথম এবং প্রধান চালিকা শক্তি। বিশ্ব রাজনৈতিক শিবিরে সাম্রাজ্যবাদীদের মধ্যকার অন্তঃদ্বন্দ্বই আজকের দুনিয়ার প্রধান নিয়ামক শক্তি। সাম্রাজ্যবাদীদের সো কলড দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্বের রাজনীতি অনেকাংশেই এদের নিয়ন্ত্রণাধীন। দ্বিতীয় বিশ্বের অনেকগুলো দেশ সেই শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে চাইছে এবং পুঁজিতন্ত্রকে তারা নতুন বিন্যাসে ডেলে সাজাবার পরিক্ষা-নিরিক্ষা করছে- যে পুঁজিতন্ত্র হবে মানবিক, কল্যাণমূলক। এর বাইরে আরও কয়েকটা দেশ (কিউবা, নিকারাগুয়া) পুঁজিতন্ত্র থেকে পুঁজিকে ছেঁটে ফেলতে গিয়েও পুঁজির আবর্তে ঘুরপাক খাচ্ছে। তারপরেও এসব দেশগুলি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে একটা আপেক্ষিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। ফলে আমেরিকা এসব দেশে ক্রমাগত তার বাজার হারাচ্ছে। নতুন বাজারের সন্ধান এবং দক্ষিন এশিয়া- মধ্যপ্রাচ্যে পুরনো বাজার টিকিয়ে রাখতে আমেরিকা যারপরনাই মরিয়া হয়ে উঠছে। দেশে দেশে গনতন্ত্র- মানবতা রক্ষার নামে হত্যা-ধংশের রাজনীতির বিনির্মাণ করছে। নব্য সাম্রাজ্যবাদী দেশগুলোর সামনে তার মহা পরাক্রমশালী অস্তিত্ব তুলে ধরতে যুদ্ধ-যুদ্ধ খেলায় মেতে উঠেছে। যার স্বীকার হচ্ছে নিরীহ সাধারণ জনগন। মধ্যপ্রাচ্য, দক্ষিন এশিয়ায় মৌলবাদ- তালেবানের জুজুর ভয় দেখিয়ে দেশে দেশে ফ্যাসিবাদ- স্বৈরতন্ত্রের জমিন তৈরি করছে সুকৌশলে। কিন্তু দক্ষিন এশিয়ার রাজনৈতিক মেরুকরণে চিন-রাশিয়া-ভারত অক্ষশক্তি মার্কিন পররাষ্ট্রনৈতিক পরিকল্পনায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ফলে এইসব বিষয় বিবেচনায় না রেখে শুধুমাত্র একটি স্লোগান ‘মার্কিন সাম্রাজ্যবাদ’, কথার মধ্যেই সকল আন্দোলন কনসেনট্রেড করলে সাম্রাজ্যবাদের কেশাগ্রও স্পর্শ করা যাবে না। কিন্তু বাস্তবতা হোল এদেশের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন অনেকটা ‘অন্ধ মানুষের চশমার যত্ন নেওয়ার মতো’ কোন অদৃশ্য শক্তির পেছনে আন্দোলনের শক্তি ক্ষয় করছে। তবে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হিলারি কেন মার্কিন মুলুকের যেকোনো সাধারণ নাগরিক যদি নিছক ভ্রমনের উদ্দেশ্যেও বাংলাদেশে আসে তবে ওই একটা বৈশিষ্টের জন্যই তাকে প্রতিবাদের মুখে পড়তে হতে পারে! যাই হোক বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব এবং তার অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে অন্যত্র আলোচনা করার আগ্রহ রেখে আমি আমার মূল আলোচনায় মনোনিবেশ করতে চাই।
প্রশ্ন হোল হিলারির এই সফর কি নিছক ভ্রমন কিংবা অবকাশ যাপন? সুশীল সমাজের একটা বড় অংশ হিলারির এই সফরকে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের পক্ষ্যে সহায়ক হিসাবেই দেখছেন। কারো কারো মতে আগামি নির্বাচনে মার্কিন মদদ পুষ্ট রাজনৈতিক দল নির্বাচনের জন্য হিলারির এই সফর। কেউবা আবার আমেরিকার যুদ্ধ নীতির পূর্ব ইতিহাস টেনে বলার চেষ্টা করছেন ‘একুইজিশন এ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট’ অর্থাৎ সামরিক বাহিনীর আধুনিকীকরণের নামে অস্ত্রক্রয়ের চুক্তি সম্পাদনের জন্য হিলারি বাংলাদেশে সফর করে গেছেন। অনেক দেশ প্রেমিক বুদ্ধিজীবী বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এবং খনিজ সম্পদের বিপুল আধার বাংলাদেশের ভূমি ও সমুদ্রে মার্কিন কর্তৃত্ব বৃদ্ধিতে হিলারির এই সফরকে অভিযুক্ত করেছেন। মোদ্দা কথা হোল হিলারির এই সফর উদ্দেশ্যমূলক। আর এই উদ্দেশ্য জনগণের জানারও কোন সুযোগ নেই। কিন্তু একটা বিষয়ে সবাই একমত এই অঞ্চলের রাজনীতির জন্য হিলারির এই সফর খুবই তাৎপর্যপূর্ণ।

আমরা যদি স্বীকার করে নেই আমেরিকা বিশ্বের মোড়ল, তাহলে সে তো মোড়লীপনাই করতে এসেছিলো। একটা রাষ্ট্র যেমন তার রাষ্ট্রীয় অবকাঠামো টেকসই এবং গতিশীল রাখার জন্য সর্বত্র তার নজরদারির মধ্যে রাখার চেষ্টা করে তার দুটি গুরুত্বপূর্ণ বাহিনী ১. সুশীল সমাজ, যারা মানুষের মনন তৈরি করে রাষ্ট্রীয় কাঠামোর পরিপূরক করে ২. রাষ্ট্রীয় সামরিক বাহিনী, যারা সবসময় তৎপর রাষ্ট্রদ্রোহী দমনে অর্থাৎ তাদের মতে যারা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের মাধ্যমে তেমনি আমেরিকার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই হিলারি এদেশের সুশীল সমাজের প্রতিনিধি ড. ইউনুস এবং ফজলে আবেদের সাথে বৈঠক করেছেন এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে সরকারের সাথে অতি গোপন বৈঠক করেছেন। এই গোপন বৈঠকের খবর সাধারণ জনগন না জানলেও সরকার ও বিরোধী দল ঠিকই জেনেছেন। ইতোমধ্যে যার প্রতিফলন রাজনৈতিক অঙ্গনে পড়েছে। বিরোধী দলের উপর দমন- পীড়ন- নির্যাতন সত্ত্বেও হটাত করে নিশ্চুপ হয়ে যাওয়া আর সরকারি দলের রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারে বেপরোয়া হয়ে উঠা। এসব কিসের বার্তা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দিন ধরেই বিভিন্ন সভা সমাবেশে পরোক্ষভাবে আমেরিকা বিরোধী বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন এবং বলছেন যে দেশের উপর, দেশের সম্পদের উপর বিদেশীদের কুনজর পড়েছে। তাহলে এই কুনজরটা কিসের উপর- তেল, গ্যাস, বন্দর, সমুদ্রের উপর? নাকি অন্য কিছুর উপর? তাহলে খোদ সরকারের পক্ষ থেকে আমেরিকার প্রতি এই ধরনের মনোভাবের কি ব্যাখ্যা থাকতে পারে, তার মানে কি বাংলাদেশ তার জাতীয় পুঁজির স্থায়ী ভিত্তির উপর দাড়িয়ে জাতীয় পুঁজির বিকাশের স্বার্থে সাম্রাজ্যবাদের বিরোধিতা করছে? নাকি আন্তঃ সাম্রাজ্যবাদী দ্বন্দ্বে বাংলাদেশ মধ্যস্থতাকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে? বাংলাদেশের উপর আমেরিকার প্রভাব কমেছে কি বেড়েছে তার চেয়ে বড় কথা হোল আমেরিকা বাংলাদেশকে কিভাবে দেখে। এটিএন নিউজ এর আলোচনায় হিলারি স্পষ্ট করেই বাংলাদেশ সম্পর্কে তার অভিমত ব্যাক্ত করেছেন- জিওপলিটিকাল দিক থেকে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। তার মানে কি? চীন- রাশিয়া- ভারত এই সমীকরণে বাংলাদেশের অবস্থান! তা তো বটেই- অস্ত্র উৎপাদনে শীর্ষ রাশিয়া, অস্ত্র আমদানিতে শীর্ষ ভারত আর স্বল্প মূল্যে উৎপাদন আর রপ্তানিতে শীর্ষ চীন- সব মিলে আমেরিকার অবস্থা সঙ্কটাপন্ন। অন্যদিকে ভারতের বিশাল জনগোষ্ঠীর পণ্যের বাজার তো আছেই। আর এই সব বিবেচনায় বাংলাদেশে আমেরিকার অবস্থান খুবই জরুরী। সত্যিকার অর্থেই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আমেরিকার আগ্রহ ততটুকু নয় যতটুকু আগ্রহ উঠতি তিন পরাশক্তির উত্থান ঠেকিয়ে রাখতে বাংলাদেশের তেল-গ্যাস-কয়লার উপর ভারত- চীন- রাশিয়ার কতৃত্ত বন্ধে। এজন্য বাংলাদেশে আমেরিকার সামরিক অবস্থিতি খুবই জরুরী। আর আওয়ামীলীগ সরকার কি তাহলে উদীয়মান সাম্রাজ্যবাদী ভারত- চীন- রাশিয়া অক্ষ শক্তির সাথে লবি করছে; এবং সুকৌশলে হিলারির প্রস্তাব এড়াতে চাইছে এবং তা ইউনুস- আবেদের উপর এই অর্থে চাপাতে চেয়েছে যে এই সমস্ত সূদের কারবারিরা আমেরিকার কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বক্তব্য প্রদান করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। অপর দিকে বিএনপি কি তার রাজনৈতিক উদ্দেশ্য আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার অনুমোদন আমেরিকার কাছ থেকে পেয়ে আন্দোলন আন্দোলন খেলা খেলছে? আওয়ামীলীগ, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল থেকে যে পরিকল্পনাই গ্রহণ করুক না কেন এদেশের গোটা রাজনৈতিক আন্দোলন আজ বিশ্ব সাম্রাজ্যবাদী দুনিয়ার অন্তঃদ্বন্দ্বে আবর্তিত হচ্ছে। ফলে এদেশে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলতে হলে প্রথমেই কোন সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে দেশের জাতীয় রাজনীতি অর্থনীতি নিয়ন্ত্রণে প্রধান ভুমিকা পালন করছে তা যেমন চিহ্নিত করতে হবে তার সাথে সাথে আন্দোলনের তিরটাও সেদিকেই ছুড়তে হবে...
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১২ দুপুর ১:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×