দুটি অতি গুরুত্তপূর্ণ বিষয়ে সরকার আইন করতে যাচ্ছে- এক, আন্তঃ ধর্মীয় বিয়ে, দুই, ছেলের অবর্তমানে সম্পদের পুরো মালিকানার অধিকারিণী হবে মেয়ে। খুবই যুগপযুগী সিদ্ধান্ত। একটা রাষ্ট্র কে গণতান্ত্রিক এবং সেকুলার হতে গেলে এই বিষয় গুলো অতি অবশ্যই নিশ্চিত করতে হবে, না হলে গণতন্ত্রের মূল চেতনাই মার খেয়ে যায়। এই জনগুরুত্তপূর্ণ বিষয় দুটি আলোর মুখ দেখার আগেই একটা নিদিষ্ট গোষ্ঠী ধর্মের সাথে সাঙ্গরসিক বলে ধর্মের নামে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। জাত-পাত- ধর্মের উদ্ধে উঠে প্রেম- ভালবাসা আজ এক মানবীয় বিষয়ে পরিনত হয়েছে, এটা বলার অপেক্ষা রাখেনা। হিন্দু- মুসলমান কিংবা অন্য ধর্মের কারো সাথে বিয়ে হওয়া ধর্ম ব্যাবসায়িদের কাছে ধর্মীয় পরিপন্থী বলে আজ যেটা মনে হচ্ছে এক সময় সিয়া সুন্নিদের মধ্যেও এই সম্পর্ক ধর্মীয় পরিপন্থী বলে মনে করা হত। তাই বলে কি সিয়া সুন্নিদের মধ্যে এখন বৈবাহিক সম্পর্ক হচ্ছেনা? ফলে সময়ের প্রয়োজনে সব কিছুকেই পাল্টে নিতে হয়। দ্বিতীয় যে বিষয় তা হোল মেয়ের উত্তরাধিকারির প্রশ্ন- বাবার সম্পত্তি মেয়ে পাবে এতে ধর্মের সাথে বিরোধ কোথায়? আজকে তো মেয়েরা সমস্ত ক্ষেত্রে পুরুষের সমান ভুমিকা রাখছে, এবং সফলও হচ্ছে, শুধু মেয়ে হওয়ার কারণে সম্পদের সমান অধিকার থেকে বঞ্চিত হবে কোন যুক্তিতে!
কিন্তু আমার আলোচনা ভিন্ন জায়গায়, সরকার তো এটা নিয়ে এত ঢাক- ঢোল না পিটিয়ে আইনটা পাস করে ফেলতে পারত, সেটা না করে আলচনার বিষয় বস্তুতে পরিণত করার মধ্যে নিশ্চয়ই কোন দুরভিসন্ধি আছে! এখন এই মুহূর্তে গণতান্ত্রিক এবং প্রগতিশীল মানুষদের এক সাথে দুই গ্রুপের উপরই চাপ তৈরির কাজটা শুরু করতে হবে। এক দিকে মোল্লাদের সাথে নীতিগত বিতর্ক যেমন চালাতে হবে তেমনি অন্য দিকে সরকারের উপর চাপ তৈরি করতে হবে আইন বাস্তবায়নের জন্য...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

