রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্ব এখন সংঘাতে রুপ নিয়ে বৈশ্বিক বিষয় বস্তুতে পরিণত হয়েছে। রোহিঙ্গা নারী শিশুরা মায়ানমারের পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমান্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রহর গুনছে। জাতিসঙ্ঘ আহবান জানিয়েছে বাংলাদেশ সহ অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে- রোহিঙ্গাদের সহযোগিতার জন্য। বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ যেকোনো মূল্যে ঠেকানো হবে। এর যথেষ্ট কারণ ও আছে। বিগত সময়ে বাংলাদেশ বহু শরণার্থীদের আশ্রয় দিয়ে ঝামেলায় পড়েছে। যেমন বিহারীদের নিয়ে বাংলাদেশ এখনো সমস্যায় পড়ে। জাতিগত অস্তিত্বের সমস্যা তো আছেই তার উপর আছে অর্থনৈতিক চাপ এবং বিহারিদেরও তার নিজের দেশ গ্রহণ করতে চায়না। ফলে অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশ এই সিদ্ধান্তে এসেছে। রাজনৈতিক- অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের এই সিদ্ধান্ত সঠিক। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমর্থন যোগ্য? সীমান্তে মানুষ মরবে আর আমরা সমীকরণ মিলাব রাষ্ট্রীয় কূটনীতি নিয়ে! তবে এটা ঠিক যে শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ দিয়ে এই সমস্যার সমাধান করা যাবেনা, এর জন্য রাষ্ট্রীয় কূটনীতিটা ও জরুরী।
প্রথমত মায়ানমারের সাথে বাংলাদেশের এই মর্মে চুক্তি করতে হবে যে আপতকালিন সময়ের জন্য বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিবে এবং তাদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সাহায্য সহযোগিতার বন্দোবস্ত করবে, সঙ্কট কেটে গেলে মায়ানমার রোহিঙ্গাদের তার দেশে ফিরিয়ে নেবে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে বিশেষ করে জাতিসঙ্ঘের সাথে বাংলাদেশের এই বিষয়ে খোলামেলা আলোচনা করতে হবে এবং এটা বুঝাতে হবে যে বিশ্ব ভাত্রিত্তের অংশ হিসেবে বাংলাদেশ তার অবস্থান গত কারণে এই দায়িত্ব পালন করছে কিন্তু তার মানে অন্য দেশ এই দায়িত্তের বাইরে থাকবে বিষয়টা এরকম নয়। তাদেরও রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও তাদের সকল ধরনের প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশকে সহযোগিতা করতে হবে।
সর্বোপরি জাতিসঙ্ঘকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় বিষয়ক বাংলাদেশ- মায়ানমারের মধ্যকার চুক্তির দায়িত্ব নিতে হবে।
এইসব বিষয় নিশ্চিত করা গেলে আমার মনে হয় বাংলাদেশ রাজনৈতিক এবং মানবিক দুই দিক থেকেই জনগণের সামনে তার অবস্থান পরিষ্কার হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

