
রোজ বিহানে পান্তা আহার যাদের
বৈশাখে কি ভিন্নতা আর তাদের!
পান্তা ভাতে শুকনো মরিচ পুড়া,
এতেই যাদের কপাল খানা জোড়া-
তাদের কি আর এমন বিলাশ সাজে,
ঈলিশ খেতে গরম পান্তা মাঝে!
নিয়তি যার ভাঙ্গা চালায় থাকা
হয়কি তাহার বৈশাখীকে ডাকা?
ভয় শুধু তার মনের রাজ্য জুরে
ভাঙ্গা কুঠির এই বুঝি যায় উড়ে।
বদন জুরে যাদের ছেঁড়া বাস
বৈশাখী সাঁজ তাদের উপহাস।
বর্ষবরণ এমন কেন হবে!
গরীব কেন উপহাসে রবে!
সত্যিকারে পান্তাভাতে মরিচপুড়া খেয়ে
সাধ্য হলে দেখাও মাঠে কাস্তে হাতে গিয়ে।
নইলে মেকি দেশাত্ববোধ তোমার কাছেই থাক,
চাইনা এমন বর্ষবরণ পহেলা বৈশাখ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




