
ইচ্ছে জাগে মনে-
তেপান্তরের মাঠ পেরিয়ে হারাই গহীন বনে।
নীল আকাশের নীলের মাঝে পাখির মত উড়ে,
সাজের বেলা নীড়ের মায়ায় আসতে আবার ফিরে।
ঠিক দুপুরের আগুন রোদে ঘুঘু যখন ডাকে-
পাল উড়িয়ে হারিয়ে যেতে অচিন গাঙের বাঁকে।
প্রজাপতির মত করে উড়তে ফুলে ফুলে
পদ্ম হয়ে হাঁসতে হাঁসি নিঝুম নিথর বিলে।
ইচ্ছে জাগে ঘাস মাড়াতে যত্নে আদুল পায়ে,
জোনাক হয়ে আলোক দিতে অন্ধ রাতের গায়ে।
বর্ষা এলে নতুন জলে যেমন ব্যাঙের খেলা-
ইচ্ছে করে তেমনি করে কাটিয়ে দিতে বেলা।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





