
কোন এক আজব দেশের গল্প
জানতে কি চাও? - বলছি শুন অল্প
সেই দেশেতে - দাঁত পড়া সব বুড়ো,
গড়ছে সদা অঘটনের চুড়ূ।
ধর্ম কর্ম গেছে সবই ভুলে,
সওদা করে মিছের দোকান খোলে।
জ্ঞানের প্রচার করে যাদের জ্ঞানের বহর অল্প,
সত্য বলা বোকামি আর মিথ্যা মহান শিল্প।
বিড়াল সেথা পাহারা দেয় শুঁটকী মাছের বস্তা
বিদ্যা সেথায় টাকায় বিকোয়
পদক আরো সস্তা।
সাচা কথা ধ্বংশ আনে, মিথ্যা আনে মুক্তি
আলু, পটল, ডালের সাথে টাকায় মেলে যুক্তি।
বাচ্চা ছেলের ফ্যাশন দেখে মাথায় পড়ে বাজ,
কোন গহীনে হারিয়ে গেল মান্যতা আর লাজ।
মানবতার যুক্তি সেথা লোক বিশেষে ভিন্ন,
আমার বেলায় যুক্তিটা এক তোমার বেলায় ভিন্ন।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





