
ঐ শুন দূরে, আযানের সুরে-
ডাকিছে মোয়াজ্জিন!
প্রেমিক হৃদয় পুলকিত হয়।
প্রেমের টানেতে ছোটাইয়া চলে,
দুনিয়ার কাজ, মোহ-মায়া ভুলে,
এই ভালবাসা ষোলআনা খাঁটি
খাঁদ নাই তাতে ক্ষীণ।
শীর কর নত রবের তরেতে
ডাকিছে মোয়াজ্জিন।
পূর্ব গগনে জাগেনি তখনো
সোনালী আলোক রাশি,
প্রেমিক চিত্ত আযানের সুরে
তৃপ্তিতে দেয় হাঁসি।
আরামের ঘুম দূরে দিয়ে ঠেলে,
জাগতিক সুখ, মোহ-মায়া ভুলে,
প্রেমের টানেতে লোটাইয়া পড়ে,
শ্রাবণের ধারা দু' চোখেতে ঝড়ে,
হে দয়াময় কেমনে শুধিব
তোমার দয়ার ঋণ!
ঐ শুন দূরে সুমধুর সুরে
ডাকিছে মোয়াজ্জিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
