
জগৎ জুরিয়া গরিবেরা শুধু পুড়িছে কৃষানু আয়াশে
সাধ তুরগেতে ভর করে ছোটে সুখ পাইবার পিয়াসে।
শশীরে যেমন গগনে শোভায় কাড়িতে তিমির রজনী,
ধরাধামে সুখ তেমনি সুভিছে পুষ্ট নিলয়ে মোহিনী।
চকরি ললাটে যেমন জোটেনা চন্দ্রেরে পাওয়া প্রাগাড়ে,
কুঠিরবাসীর সুখের আশাও কান্নায় ঝড়ে অঝরে।
সুখ সারঙ্গ ছুটিয়া চলেছে দুর্দাম গতি তার,
ক্ষুদ্র গতির সাধ্য কি আছে কভু তারে ধরিবার?
ইহার চাইতে দুঃখ জয়ীতে চালাওনা অভিযান
ছলনা করিয়া করোনা কখনো আত্বার-ই অপমান।
সত্য বলিয়া মৃত্যু ভুগিতে হয়াছে যেজন রাজী,
মরন তাহারে অমর করেছে ইতিহাস খ্যাত আজ-ই।
সাহসের সাথে সংগ্রাম কর ঝাড়িয়া ফেলিয়া ভয়,
সুখ খুঁজা তুমি বন্ধ করিয়া দুঃখকে কর জয়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


