
আজকে বেজায় ভোজন হবে চলে আস বাড়ি।
কোরমা, পোলাও, কোপ্তা, কাবাব হাজারো তরকারি।
ঝালে রাঁধা মাংসখানা বলব কি আর মুখে,
পড়লে জিভে আপনি দু'চোখ জড়িয়ে আসে সুখে।
কব্জি সমান কৈ এর ভাঁজা, বোয়াল মাছের ঝোল,
দেখলে চোখে মন মানেনা, জিভে গড়ায় লোল।
টাকি মাছের ভর্তা আছে, চিংড়ি মাছের ভোনা,
কত রকম খাবার যে ভাই, যায়না হাতে গুনা।
মিষ্টি মুখের জন্য আছে পায়েস ভরা হাঁড়ি,
সন্দেশ আর রসমালাই, গোল্লা কাড়িকাড়ি।
খাবার শেষে মন মাতাবে মসলা দেয়া পান,
চলে আস তাড়াতাড়ি, মন করে আনচান।
খাবার থালা সামনে নিয়ে যায়কি বসে থাকা?
কত সময় মনকে বলো, বুঝিয়ে যায় রাখা?
কি বললে! কেমনে যাবে? তোমার সাথে আড়ি।
এত দিনেও জানলেনা খোঁজ, কোথায় আমার বাড়ি!
(ঈদের শুভেচ্ছা)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



