ঘোড়ার ডিম
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভব বাজারের হারেস পাগল-
মাথায় যাহার আওলা চুল,
আগুন রোদে লেপ গায়েতে-
সারা পাড়া করতো গুল।
বাপ তাহার নাসের পাগল,
কে না জানে নাম তাহার?
মাঘের শীতে মাঝ নদীতে-
কাটতো ডুবে রাত যাহার।
মায়ের ছিল খামছানো রোগ,
কার জানা নেই সেই কথা?
আজো লোকে বয়ে বেড়ায়-
খামছি খাওয়ার সেই ব্যাথা।
কালকে রাতে চাঁদের আলোয়-
সেই দেখেছে নিজ চোখে,
পাগল কি আর ঠাট্টা বুঝে?
কইবে মিছে কোন দুখে!
ভূঞা বাড়ির জঙ্গলেতে-
দিনের আলোয় সবার ভয়,
বুঝলে কি আর হারেস পাগল-
রাত্রি বেলা সেথায় রয়?
ভাগ্য ভালো চাঁদের আলো-
আকাশ জমিন করল ঠাই,
তাইতো হারেস এমন আজব-
কান্ডখানা দেখতে পায়।
আকাশ থেকে পক পকিয়ে -
নামল বিশাল লাল ঘোড়া,
দেখেশুনে পুচুৎ করে-
পাড়ল যে ডিম একজোড়া।
সেই খবরে সকাল হতেই-
সারা পাড়ায় পড়ল রোল,
কতোজনের ভাঙ্গল মাথা,
কতোজনের ছিড়ল চুল।
কোন অধমে দেয় ছেড়ে আর-
ঘোড়ার ডিমের মালিকানা!
ঘোড়ার ডিম কি নিত্য মিলে?
সেই কথা নেই কার জানা?
হারেস পাগল মুচকি হেসে
দূরে বসে দেখছে সব,
ভায়ে ভায়ের ভাঙ্গছে মাথা,
যাচাই ছাড়াই করছে রব।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন