প্রতিবাদ
০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ কেঁদে মরে বিচারের খোঁজে
আমি বলি আছি বেশ'তো;
এতো দুর্ভোগ এতো অনিয়ম,
গুম খুন আর রোজ ধর্ষণ;
ধৈর্যের ঝুলি কাঁধে তুলে বলি
এই হয়ে এলো শেষ'তো।
যার ঘরে লাগে আগুনের তাপ
সেই এসে পানি দিক'না
মিছিলে মিছিলে প্রতিবাদ করা !
এটা একেবারে ঠিক না।
স্বাধীন দেশেতে ঠিক রাখা চাই
শান্তির পরিবেশ'তো।
আর ক'টা দিন দেখ নারে বাপু
এই হয়ে এলো শেষ'তো।
হোক প্রতিবাদ আঙুলের চাপে
কেন মুখে কর চিৎকার?
কালো কাপড়েতে চোখ দাও ঢেকে
চুপি চুপি চাও প্রতিকার।
রাজ পথে হলে জোর দাপাদাপি
থেকে যায় এর রেশ'তো !
স্ট্যাটাসের জোরে ভেঙে দাও সব
ভাঙতেই চাও, বেশ'তো।
দেখি প্রতি রোজ ধর্ষিত হয়
সবুজের ভূমি বাংলা
শকুনের দল খুবলিয়ে খেতে
প্রতিক্ষণ করে হামলা।
ভাবি বুঝি কাল থাকবেনা আর
শোষণের কোন রেশ'তো;
ধৈর্যের ঝুলি তাই চেপে বলি
এই হয়ে এলো শেষ'তো।
ছবিঃ Google
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুন
লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন