আজকাল ট্রেনের টিকিট পাওয়া খুব কষ্টের কাজ। তার উপর আবার টিকিট বিক্রেতাদের অতি খারাপ ব্যবহার। হতে পারে তারা খুব ব্যাস্ত। কিন্তু তাদের কাজ যে ওটাই। ট্রেনের টিকিট কাটতে আবার লাইনের সমস্যা। কে কাকে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর যখন বলে সিট নাই সেটা কেমন লাগে। আর এত কষ্ট করে টিকিট কাটার পর যখন অসুস্থ রোগীর মত হাপাতে থাকা ট্রেন গুলোতে যাত্রীদের জন্য কোনরকম সুবিধা থাকে না, সেটা? বাংলাদেশে ট্রেনে ভ্রমণ করেছেন কিন্তু এ রকম পরিস্থিতির শিকার হননি এ রকম লোক পাওয়া কঠিন। এ ছাড়াও রয়েছে ট্রেনের মাঝে বিভিন্ন রকম অসুবিধা। মানসম্মত খাবারের অভাব। আগের দিনের খাবার চালিয়ে দেয়া হয় হরহামেশাই। আর দাম টা সবসময় বেশি। আর চা খেতে গেলে হবে নতুন অভিজ্ঞতা। পুরাতন চা এর ব্যগ ডুবিয়ে দেয়া হয় চা কাপে। মসজিদ আছে তবে সেখানেও চলে ব্যবসা। রাতের ট্রেনে যখন সিট ফাকা থাকে না তখন ট্রেনের পরিচালক কর্মকর্তাগন সেখানে বেশি টাকার বিনিময়ে সিট দিয়ে থাকে। এ সকল সুবিধাও আবার কোন কোন ট্রেনে নেই। রাতে প্লাটফর্মে প্রবেশ অনুমতি না পেলে সেখানে কিছু পুলিশ সুবিধা নেয়। প্রতি জন কমপক্ষে ২০ টাকার বিনিময়ে প্রবেশ করায়। এত গুলো সমস্যা যাত্রীদের জন্য কিছুই হত না যদি সরকারী কচ্ছপগুলো সঠিক সময়ে গন্ত্যব্যে পৌছুতো। কম খরচে যাত্রীরা যাত্রা সুবিধা পায়, এটাই তাদের একমাত্র সান্তনা। আমাদের আশা এ সরকারী কচ্ছপ একদিন খরগোশ হবে। আমরা আর কচ্ছপকে জয়ী করতে চাই না। কচ্ছপকে জয়ী করি বলেই আমাদের ভাগ্যে জুটে কচ্ছপ সরকার, ..... আর কিছু বলতে চাই না। শুধু সুস্থ-সবল ট্রেন চাই..সঠিক ব্যবস্থাপনা চাই।
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।