somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউহানের উপন্যাসে করোনাভাইরাসের পূর্বাভাস- বাস্তবতা কি বলে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪০ বছর আগে লেখা উপন্যাসে রয়েছে করোনা ভাইরাসের উল্লেখ

শুধু চিন নয় করোনা মহামারির আতঙ্ক গ্রাস করছে গোটা বিশ্বকে। এমন সময়ই এক টুইটে বেরিয়ে এল এক চাঞ্চল্যকর তথ্য। এই টুইটেই প্রথম নজরে আসে চিনের ইউহান শহরে এই ভাইরাসের কথা ৪০ বছর আগে লেখা ‘দ‌্য আইজ অফ ডার্কনেস’ (The Eyes of Darkness) নামক উপন্যাসে বলা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়েছে গোটা বিশ্বে।

১৯৮১ সালে লেখা একটি রহস‌্য কাহিনী ‘দ‌্য আইজ অফ ডার্কনেস’ (The Eyes of Darkness) নামক উপন্যাসে, ‘ইউহান ৪০০’ নামে এই ভাইরাসের উল্লেখ রয়েছে। ‘ইউহান ৪০০’-কে করোনা ভাইরাস বলার প্রথম কারণটি হল- শহরটির নামও ইউহান; দ্বিতীয়ত, উপন‌্যাসে বর্ণিত ভাইরাস জৈব অস্ত্র হিসেবে গবেষণাগারে তৈরি করা হয়েছিল। এই উপন্যাসে বলা হয় চিনের একজন বিজ্ঞানী যার নাম লি চেন, তিনি চিন থেকে পালিয়ে আমেরিকায় বসবাস করছেন। সঙ্গে তিনি নিয়ে এসেছেন একটি ডিস্ক। যাতে আছে চিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক নতুন জৈব অস্ত্র ইউহান ৪০০-এর রেকর্ড।

এই উপন্যাসে আরও বলা হয় ওই ভাইরাস তারা অস্ত্র হিসেবে গবেষণাগারে তৈরি করছিল। কিন্তু তা কোনওভাবে ‘লিক’ হয়ে গিয়েই সাম্প্রতিক বিপত্তি সৃষ্টি হয়েছিল।

ডারেনপ্লাইমাউথ নামে এক টুইটার ব‌্যবহারকারী তাঁর একটি টুইটে বলেন, “আমরা এক অদ্ভুত দুনিয়ায় বাস করি!” এর সাথেই ওই বইটির ছবি দেন। এরপর নেটদুনিয়ায় কার্যত তুমুল হইচই শুরু হয়।

এমনকি কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও বইটির প্রচ্ছদ এবং কিছুটা অংশ উদ্ধৃত করে লেখেন, “সত্যিই কি করোনা ভাইরাস চিনের তৈরি জৈব অস্ত্র ইউহান-৪০০? বইটি ১৯৮১-তে প্রকাশিত হয়েছিল।” এই ঘটনার পর সকলে মনে করতে শুরু করেছে তবে কি এই ভাইরাস নির্মূল করতে ওই ৭৪ বছর বয়সি মার্কিন লেখকই একমাত্র সমর্থ? যদিও প্রশ্ন উঠছে আদপে কি এটি সত্য নাকি কোন কারণে মিলে গিয়েছে ঘটনাটি? যদি সত্যি হয়ও‌ তবে কি আদৌও প্রকাশ্যে আসবে?

https://kolkatatimes24.com/world/42151/there-is-a-mention-of-the-corona-virus-in-a-novel-written-40-years-ago/
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×