মাঝে মাঝে থমকে দাড়াই, কখনো কারণে আবার কখনো অকারণে। আজ দাড়ালাম মানবতার কারণে।
উপরের ভিডিওটি একটি ১৩ বছরের শিশুর, যাকে চুরির অপরাধে পিটিয়ে মারা হয়েছে। জীবনে অনেকবার গণপিটুনির কথা শুনেছি, দুইবার সেইসব জায়গায় জমে থাকা রক্তের দাগগুলোতে ময়লা আর মানুষের পায়ের ছাপ দেখেছি। তখন ভাবতাম মারা যাওয়া লোকটির তখন কেমন কষ্ট হয়েছিল?
মানুষেরা রাগ করবে, চোরকে গণপিটুনি দেবে এটা সচরাচর হয়েই থাকে। কিন্তু ১৩ বছরের শিশুকে চুরির দায়ে এভাবে ধীরে ধীরে পিটিয়ে মারবে এ কেমন মানবতা। ভিডিওটি আমি শেষ করতে পারিনি, আমার ধারণা আপনিও পারবেন না।
কিন্তু যতোটুকু দেখেছি, শিশুটির কান্না আমায় কাদিয়েছে আর ঘৃণা জমিয়েছে মাঝে মাঝে এক ব্যক্তির অট্ট হাসি শুনে। আসলেই কী মানুষ এমন সময় হাসতে পারে? তার হাসি শুনে মনে হয়েছে, ভারতীয় কমেডী শো চলছে, যেখানে তিনি বিচারক। যিনি এই হাসির জন্যই টাকা পান।
কষ্ট অনেক জমে আছে, কিন্তু বলতে পারছি না। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
***এমন করুণ ভিডিও শেয়ারের জন্য ক্ষমাপ্রার্থী। যারা শেষ করতে পারবেন, জানাবেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




