somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজস্ব আয় বাড়াতেই বেসরকারী শিক্ষার্থীদের উপর ভ্যাট-মাল সাহেব

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ফি নেয়, তা খুবই হাই। আমি একটি হিসাব করে দেখেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর প্রতিদিন খরচ হয় এক হাজার টাকা। এটা তার ফি, বইয়ের খরচ, লাইব্রেরি ফি, খাওয়াদাওয়াসহ। আমি সেখান থেকে কত চেয়েছি? মাত্র ৭৫ টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি বলেছি যে এই সাড়ে ৭ শতাংশ ভ্যাট, যেটা টিউশন ফি আদায় হচ্ছে সেখান থেকে দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়েছে। এখন শিক্ষার্থীদের বলছি, তোমরা যদি নজর না দাও তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি, ডেভেলপমেন্ট ফান্ড কিংবা অন্য কোনো নামে তোমাদের কাছ থেকে এই অর্থ তুলে নেবে। সে জন্য তোমরা আগামী বছরের জন্য প্রস্তুতি নাও, যেন ফি না বাড়ে।
নতুন রাস্তাঘাট আমরা আর করছি না। বিদ্যমান সড়কের মান ভালো করছি। স্বাস্থ্যসেবায় আমাদের বেশি খরচ করতে হচ্ছে। এ ছাড়া আরও অনেক খাত থেকে আমাদের ওপর হুকুম আসছে, সে খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। সে টাকাটা কোথা থেকে আসবে? সেটার জন্য রাজস্ব আদায় বাড়াতে হবে। আর রাজস্ব বাড়াতে বিভিন্ন জায়গায় খোঁচা দিতে হয়। তেমনই একটি হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ।_অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত "


জনাব মাল সাহেব, বুঝলাম আপনার খোচা দেবার অভ্যেস অনেক ভালো এবং আপনি এই বিষয়ে অভিজ্ঞ। হ্যা, এটা সত্য ফি, বইয়ের খরচ, লাইব্রেরি ফি, খাওয়াদাওয়াসহ আমাদের অনেক খরচ হয় কিন্তু ১০০০ টাকা হয় কিনা তা আগে দেখতে হবে।

একজন সাধারণ শিক্ষার্থীর হাত খরচ গড়ে ২০০টাকার বেশী হয় না, সেই হিসাবে বাকী থাকে ৮০০ টাকা। যে কোন বিশ্ববিদ্যালয়ের নুণ্যতম একটি সেমিস্টার চলে চার মাস অর্থাৎ ১২০ দিন। ১২০*৮০০=৮৪০০০টাকা, আর ৬মাস অর্থাৎ ১৮০ দিন হলে টাকার অংকটা দাড়ায় ১,৪৪,০০০ টাকা। এবার খোজ নিয়ে দেখুনতো দেশের কোন বিশ্ববিদ্যালয়ে এতো বেশী টাকা নেয়।

আপনার কথা ধরেই বলছি, এই টাকার মাঝেই লাইব্রেরি ফি আছে, আর বইতো কিনি নীলক্ষেত আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে বেশী হলে এক সেমিস্টারে ২০০০ টাকা। কতো দাড়ায়?

দয়া করে কেউ বলবেন না যে, যে কাপড় পড়ে ক্লাসে যাই সেটারও হিসাব দরকার। তা হলে বলব, জনার মন্ত্রী মহাশয় আপনার একটি জাঙ্গিয়ার দামে দুইটা টি-সার্ট/ একটা শার্ট কিনে আমরা দিব্যি চালিয়ে দেই, আর আপনার বৌয়ের টা দিয়ে তো আমাদের বান্ধবীদের ফুল জামা হয়ে যাবে। তা বাদ দিন না এসব পড়া, সেই টাকা দিয়ে না হয় আমাকেই কাপড় কিনে দিলেন?

আর এই যে বললেন, নানা কারণে টাকা দরকার হয়, তাই রাজস্ব বাড়ানো একান্ত দরকার। হ্যা আপনাদের কোটি টাকার গাড়ির ভ্যাট গুলো দিয়ে দিন, কোটি টাকার মেরে যারা আপনাদের সাথেই চলছে তাদের ধরুন। আপনাদের ড্রাইভারের ও ঢাকায় ফ্লাট থাকে আর আমাদের অনেকের পরিবারই চেয়ে আছে আমাদের দিকে, একদিন সাবলম্বী হয়ে একটা স্থায়ী ঠিকানা বানাবো, যেখানে সবাই মিলে শান্তিতে থাকব।

রাস্তা মেরামতের নামে প্রতি বছর ঈদের আগে ও পড়ে কী হয় তা সবাই জানে। কোটি টাকা বরাদ্দ হয়, ঈদে আমাদের নিরাপদে বাড়ি পঠাবেন বলে, সেই টাকা কী হয় তা আপনারাই জানেন। রাস্তাগুলো তো আগের মতোই পড়ে থাকে, বরাদ্দ টাকার করচ দেখাতে সেই রাস্তাকেই শুধু পিচ-বালি দিয়ে ঢেকে দেওয়া হয়, যা বাড়ি ফেরার আগেই আমাদের জানান দেয়।

একান্ত রাজস্বের দরকার হলে, সরকারি বিশ্ববিদ্যালয়ে ভুর্তুকি কিছুটা কমাতে পারেন। কিন্তু শিক্ষার উপর ভ্যাট দিয়ে নিজের মেদার প্রমাণ দেবার কোন দরকার আছে কী?

মাননীয় অর্থমন্ত্রী আপনি যদি নিজেকে বডিগার্ডের সালমান মনে করে থাকেন, একবার বলেছেনতো কিছুতেই বদলানো যাবে না তবে সেই সালমানকে কিভাবে সায়েস্তা করতে হয় তা আমাদের জানা আছে। গতদিন কিছুটা ভরসা দেখিয়ে আমাদের রাজপথ থেকে ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু এবার কী করবেন?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×