somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথশিশুদের সেবা করতে গিয়ে চারজন রিমান্ডে||সবাইকে পড়ার অনুরোধ রইল

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিটি দেখে একটি ভিন্ন ধারণা জন্ম নিতে পারে। মনে হতে পারে এরা কোন আসামী, কিন্তু আসলেই কি তাই?

ছবির মানুষগুলোকে তেমনভাবে না চিনলেও তাদের সাথে কথা হয়েছিল পথশিশুদের নিয়ে কাজ করার মাধ্যমে। যারা পথশিশু নিয়ে আগ্রহী তারা হয়তো মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয় এর নাম শুনেছেন। এটি অদম্য ফাউন্ডেশন এর একটি প্রজেক্ট, যা গত তিন থেকে পথশিশুদের নিয়ে কাজ করছে। তারা এতোটাই কর্মঠ ও পথশিশুদের নিয়ে আগ্রহী যে আগারগাও-সদরঘাট-রামপুরা-কমলাপুর-শাহবাগের পথশিশুদের সবাই তাদের চিনে।
নিজেদের কাজের জন্য মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয় বিশেষ পরিচিত। আমার জানা মতে তারা সরকারীভাবে অনুমোদনও পেয়েছে। আগারগাও এ তাদের একটি স্কুলে গিয়েছিলাম এই বছর ফল উৎসবে। ফল উৎসব-২০১৫ তে তারা ১৪০০ এর বেশী বাচ্চার হাতে মৌসুমি ফল তুলে দিয়েছে।

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসায় সেল্টার হোম নামে একটি বিশেষ প্রজেক্টের মাধ্যমে ১০জন বাচ্চার সার্বিক দেখভাল করছিল তারা। তাদের পেজে এ নিয়ে অনেক পোস্ট পাবেন। বাচ্চারা শেখানে নিয়মিত নামায আদায় করে, খেলে, পড়ে সব মিলিয়ে ভালোই ছিল। অথচ সেই বাচ্চাদের রাখার কারণেই আজ তাদের দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

পথশিশু নিয়ে মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয় এর কিছু ছবি


আগারগাও এর মজার স্কুলের বাচ্চারা


এভাবেই কষ্ট করে পথশিশুদের বিনোদন দেন তারা


বাচ্চাদের শিক্ষা দেয়া হচ্ছে


মাঝে মাঝে অন্যদের কাছ থেকে এমন খাবারের ব্যবস্থা করা হয়, শিশুদের দেখাশোনা করেন কর্মীরা


চলছে বাচ্চাদের নিয়ে আড্ডা


দুই বছর পুর্তিতে কথা বলছেন পরিচালক ও মামলার মূল আসামী আরিফ ভাই


জাফর ইকবাল স্যার এসেছিলেন তাদের কার্যক্রম দেখতে

এবার বায়ান্নোর শিশুদের ছবি


কাজ শিখছেন সেল্টার হোম:বায়ান্নোর শিশুরা


এই ছবিটাও কাজ শেখার, আর জামাটা তাদের পোশাক


ইফতারে দশ জন শিশুর সাথে কর্মীরা


আটকের পর শিশুদের গাড়ীতে নেয়া হয়েছে, নিয়ে যাবা হবে পুলিশি হেফাজতে

এই সকল কাজের জন্য কেউ কখনো গ্রেফতার হতে পারে। গ্রেফতার হয়েছে চারজন, তাদের সকলকে দুই দিনের পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে।
আপনারাই বলুন কি করা দরকার।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×