somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু সুমাইয়া ও আমি

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুমাইয়া নামটি আমার জীবনে বেশ কয়েকবার দোল দিয়ে চলে গেছে, যেমনটি গতকাল। অবাক করার মতো হলেও এদের কাউকে আমি আমার জীবনসঙ্গি হিসাবে ভাবিনি। আমার জানা কিছু সমাইয়া।

সুমাইয়া রহমান শিমু
সালটা ঠিক মনে নেই, প্রথম আলোর কোন এক বিশেষ সংখ্যায় একটি গল্প পড়েছিলাম, যা আজও মনে গেথে আছে। আর সেই ছোট গল্পের লেখিকা ছিল আমার মনে রাখা প্রথম সুমাইয়া।
গল্পটা সম্পুর্ণ মনে নেই, তবুও যা মনে আছে তাই লেখার চেষ্টা করছি।

"আজ ২০শে ফেব্রুয়ারী, আমার জীবনের অতি শোকাবহ একটি দিন। আজ আমার বাবার মৃত্যু বার্ষিকী। আমি বরাবরই ক্লাসের সবচেয়ে দুষ্টের তালিকায় ছিলাম।
২১শে ফেব্রুয়ারী উপলক্ষে স্কুলে অনুষ্ঠানের পরিকল্পনা চলছে, আমি ও আমার কিছু বান্ধবী মিলে একটি নাটিকা করব। মূল দায়িত্ব আমার কাধে, সবই ঠিকভাবে চলছে। এমন সময় বাবার চলে যাওয়া সবকিছু বদলে দিল। সব ঠিক হবার পরও আমি আমার চরিত্রটি আর করতে পারলাম না, সবাই আমাকে দোষারোপ করে গেল আর আমি চুপ করে শুনে গেলাম। ওরা কেউ আমার বাবার বিষয়টি জানত না আর আমিও জানতে দেয়নি।

এরপর আর কখন কোন ২১শে ফেব্রয়ারীতে আমি কিছু করিনি। সবই ঠিক আছে শুধু বাবা নেই, আর কেউ আমাকে ইন্জিল বলে আদর করবে না, পরী বলে বুকে টেনে নেবে না। এখন আমি সবসময় শান্ত থাকি আর এভাবেই থাকব।
সুমাইয়া রহমান শিমু
টাঙ্গাইল থেকে"

সুমাইয়া মৌ
আমার বন্ধুর ছোটবোন। সেই বন্ধুর সাথে আমার বন্ধুত্ব সবারই জানা ছিল। আমি ওর মাকে মা বলেই ডাকতাম, এখনও ডাকি। কিন্তু বন্ধুটি আর আগের মতও নেই। আমরা যখন একসাথে ছিলাম তখন বোনটি মাত্র চতুর্থ শ্রেণীতে পড়ত, আজ সে অনেক বড় হয়েছে, এইচএসসি ফলপ্রার্থী।
ওকে বোন ভাবতে অনেক ভাল লাগে। আমার কোন ছোটবোন নেই, তাই অন্যকে ছোটবোন ভাবতেই বেশী ভালবাসি। সবাই দো-আ করবেন যেও সে ভাল করে।

সুমাইয়া
গতকাল ঢাকা আসার সময় দেখা। ছোট্ট একটি মেয়ে। ট্রেনের মাঝে প্রচন্ড ভীর আর এক ভ্যাবসা গরম, আর মেয়েটি একটি লাল টুকটুকে প্যান্ট পড়ে দাড়িয়ে আছে।
ট্রেন যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, মেয়েটি ব্রিজ দেখবে। আমি জানালার পাশের সিটে বসে ছিলাম, মেয়েটিকে কোলে নিলাম যেন ও দেখতে পারে। বাচ্চাটি আমার বুকে একবারে শুয়ে পড়ল আর কাধে মাথা রেখে ব্রিজ দেখতে লাগল। তখন শুধু একটি কথাই মনে হচ্ছিল, মেয়েটি যদি আমার হত!

আল্লার কাছে দো-আ করি যেন, বিয়ের পর এমন একটি মেয়ে আমায় দান করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×