আমাদের বর্তমান প্রধান মন্ত্রী একজন উচ্চ শিক্ষিত এবং তার ঝুলিতে মোটামুটি এক ডজনেরও বেশী বড় ডিগ্রী আছে। তিনি শেখ মুজিবের কণ্যা, তার কাছ থেকে আমরা সবাই ভাল কিছু আশা করি।
তিনি ও তার নেতারা সবাই খালেদাকে নিম্ন শিক্ষিত, অনেকেই মুর্খও বলে। তিনি না হয় কিছুই বুঝেন না, তাদেরতো বোঝার কথা। শেখ মুজিব দেশের মহান ব্যক্তি, জাতির জনক। আর তার কণ্যা দেশের জন গনের জন্য একজনের সাথে সংলাপে বসতে চাইছে না?
দেশের মানুষ সবাই দেখছে, সংবাদ মাধ্যমে আসুক আর নাই আসুক, বাংলার মানুষ এখন বোঝে। এতো মানুষ হত্যার দায় সরকার শুধু বিএনপির উপর দিতে পারবে না, কারণ নানা জায়গায় আওয়ামী-লীগের নেতা ও কর্মীরাও অস্ত্রসহ ধরা পড়েছে যার উত্তর কেউ দেয়নি। আবার গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে সাংসদ থেকেও দেয়া হয়েছে চারিত্রিক সনদ।
আজ শেখ হাসিনা খালেদা কে কুকুরের সাথে তুলনা করেছেন। তাকে বলব আপনি নিজেকে শিক্ষিত দাবী করেন, তার প্রতিচ্ছবি দেখতে চাই। একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব হয়ে অন্য রাজনৈতিক ব্যাক্তিত্ব এভাবে তাছিল্য করার ক্ষমতা আপনার নেই। বর্তমানে আপনার ও আপনার নেতাদের কথা শুনে মনে হয় আপনারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
একটা কথা মনে রাখবেন, যে মুজিবের ডাকে ৭১এ এতো মানুষ জীবন বাজি রেখেছিল, তার মৃত্যুতে এদেশের মানুষ স্বস্তির নি:স্বাসও ছেড়েছিল। তাই সময় থাকতে জনগনের পাশে থাকুন, শুধু তাদের সাধারণ জীবন ফিরিয়ে দিন। কারণ তারা শুধু এই একটাই আশা দেখে, আপনার কী করবেন করুন, তাতে জনগনের কোন চাহিদা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


