somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলেই আমরা কি সুশিক্ষিত?

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই শিক্ষা আরহোনে আমরা সেই অ আ ক খ থেকে আজও ছুটে চলেছি। অনেকেরই ঝুলিতে এ+, গোল্ডেন এ+ সহ নানা সুনামের খতিয়ান নামা আছে, উচ্চ শিক্ষার জন্য আমরা আজ নানা বিশ্ববিদ্যলয়ে পড়ছি, আরোহন করছি শিক্ষার নানা কিছু। কিন্তু তারপরও কী আমরা শিক্ষিত হতে পেরেছি?
আমাদের শিক্ষা কী শুধু কিছু কাগজেই সীমাবদ্ধ থাকবে, না এর প্রকাশও ঘটবে। আমি দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, নিজের কাজে বা অকারণেই ঘুরতে। আমার একান্ত ইচ্ছে থেকেই ঘুরে এসেছি সেই সকল প্রতিষ্ঠানের ওয়াসরূম থেকে, সবগুলোর দষা একই।
কতো কথা, কতো কবি, কতো শিল্পি নিজ হাতে টয়লেটের দেয়ালগুলোতে নানা কথা লিখে রেখেছে। অনেকে আবার কিছু ফোন নাম্বার দিয়ে নানা মন্তব্য দিয়েছে, তাতে অনেকটা ফেসবুকের মতো পরের আগতরা কমেন্ট করে এসেছে।
এই কি আমাদের শিক্ষার বহিঃপ্রকাশ! এই কি আমাদের নৈ্তিকতা?
যারা কথাগুলো লিখে তাদের পরিবারে কী মেয়ে নেই, তারা কী কোনদিন কণ্যা সন্তানের অভিভাবক হবেন না? কিছু লেখার আগে তারা কী নিজের পরিবারের বোনটির কথা ভাবে না?
নিজের ক্লাসমেট যে মেয়েটি তার উপর বিস্বাস করে নিজের মোবাইল নাম্বারটি দিয়েছে, তা কি কোন টয়লেটের দেয়ালে লিখে দামদর করার জন্য?

আমাদের ভাগ্য অনেক ভালো যে দেশে অনেক নিম্ন শিক্ষিত/অশিক্ষিত মানুষ আছে, যারা পেটের দায়ে এ সকল প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে কাজ করে। যারা উপরের নির্দেশে বছরের কিছু সময় রঙ হাতে এই দেয়েলগুলোর লেখন গুলো মুছে দেয়, হয়তো আবার কোন শিক্ষিত শিল্পি তাতে নিজের মনভাব প্রকাশ করবে বলে।
চতুর্থ শ্রেণীর এই সকল কর্মচারীর সবাই কিন্তু বকলম নয়, কিছু জানে বলেই তারা চাকরি পেয়েছে। যারা আমাদের মতো শিক্ষার্থীকে সন্মান দেয় কারণ আমরা দেশের উপকার করব, দেশের জন্য কাজ করব, তাদের জন্য কাজের জায়গা তৈরী করব বলে। কিন্তু যারা এসব লিখে বেড়ায় তারা কী করে এই লোকগুলোর সাথে চোখ মেলায় তা জানার ইচ্ছে রইল?

ইচ্ছে আরেকটা আছে। সাধারণত সকল প্রতিষ্ঠানেই মেয়েদের জন্য টয়লেট আলাদা থাকে, তো তাদের টয়লেটের দেয়ালগুলো কেমন ভাবে অঙ্কিত তা জানার। এই লেখাটি যদি কোন আপু পড়ে থাকেন তবে জানাবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×