somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি "Jolly LLB" বনাম "সালমান খানের রায়"

০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ১৩ বছর আগের এক দুর্ঘটনায় বলিউড তারকা সালমান খানেকে পাচঁ বছরের কারাদন্ড দিয়েছে ভারতীয় আদালত। রায় নিয়ে ভারতীয় গনমাধ্যমে চলছে তুমুল আলোচনা, কিছুটা ছড় বইছে বাংলার সালমান প্রেমীদের উপরও। বিভিন্ন মাধ্যমে তা উঠে আসছে, আমি শুধু দেখেই ছিলাম। কিন্তু অভিজিৎ এর টুইট, "রাস্তা হল গাড়ি চলাচলের জন্য এবং কুকুরদের ঘুমানোর জন্য, রাস্তা কোনো গরীবের বাপের নয় যে সেখানে তারা ঘুমিয়ে থাকবে।"(১) দেখে আর চুপ থাকতে পারলাম না।

২০১৩ সালে বলিউডের "Jolly LLB" ছবিটি যদি কেউ দেখে থাকেন তবে সালমানের এই রায়ের সাথে তার মিল পাবেন। ছবিটিতে বমান ইরানী ও আরসাদ ওয়ার্সী অভিনয় করেছেন। সেখানে একজন বড় ইন্ডাস্ট্রিয়ালের ছেলে মদ পান করে ফুটপাতে ঘুমিয়ে থাকা পাচঁ মানুষকে মেরে ফেলে। বমান ইরানী সেই ছেলের হয়ে ওকালতি করে একরকম প্রমাণই করে ফেলেন সেই ছেলেটি নির্দোষ, কিন্তু পরবর্তীতে নিজের কিছু চালের জন্য আরসাদকে জড়িয়ে ফেলেন তিনি। উকিল হিসাবে নতুন হয়েও আরসাদের ওকালতি ছিল চরম যুক্তিসম্পন্ন।

কী ভাবছেন, আপনাদের মুভির রিভিউতে টেনে আনলাম, আসলে কিছুটা তাই। কিন্তু প্রয়োজন ছিল। মুভির শেষ কিছু ডায়ালগ এমন ছিল 'মহান বিচারক, ২২(সঠিক মনে নেই) এতো বছরের যুবক, আসুন ধরে নেই সেই দুর্ষনটাটি ঘটিয়েছে। কিন্তু ফুটপাত কারো ঘুমানোর জায়গা নয়, তাই অন্যের ভুলের জন্য আমার মক্কেল সাজা পেতে পারে না।'

প্রতিপক্ষ (আরসাদ) এর বক্তব্য ছিল। 'আসলেই তাই, ফুটপাত কারো ঘুমানোর জায়গা নয়। কিন্তু ফুটপাত কারো গাড়ি চালানোর জন্যও নয়। অন্যের দিকে নয়, একজন মানুষের দিকে তাকিয়ে তার হক, তার প্রতি একটি ন্যায় বিচার করা হোক। তারা আদালতেের কাছে কোন ভিক্ষা নয়, তাদের হক চাইছে। আইনের হাত অনেক বড় বলা হয়, এবার প্রমাণের সময়।'

গতকালও সালমানের রায়ে তেমনই কিছু ঘটেছে, তা না ১৩ বছর লাগে একটি হত্যার বিচার করতে! যাই হোক দেরীতে হলেও ভারতে সত্যের জয় হয়েছে। দেখতে গেলে সালমানও যুবক, বয়স যাই হোক না কেন। তবে ঘটনার সত্যতা নতুন করে যাচাইয়ের দরকার নেই, ১৩ বছর যাচাইয়ের পরই রায় হয়েছে গতকাল। এই ১৩ বছরে সালমান নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, তাই ঘটনায় সালমানই জড়িত বলে মেনে নেওয়া যায়।

এখন আসি আমার বাংলার সালমান প্রেমীদের জন্য, ভাইরে বিচার হয়েছে অন্যায়ের, কোন তারকার নয়। এখন আপনাদের তারকা এই কাজ করে থাকলে সাজাতো পাওয়া উচিৎ তাই না। তবে খুসি হতাম, ঘটনার সঙ্গেই সালমান যদি দোষ স্বীকার করে সেই পরিবারের পাশে দাড়াতেন। কারণ যে মরেছে সে মানুষই ছিল আর সালমানও মানুষ। অথচ অনেকঐ ভাবেন তিনি অন্যরকম মানুষ, যিনি মিথ্যা বলতে পারেন না, তাই তাদের মতে সালমানের প্রতি ভুল বিচার করা হয়েছে।

আমার মতে সালমানের সাজা আরও বেশী হওয়া উচিৎ ছিল, কারণ সে তার ভুলের জন্য অনুতপ্ত নয়(সে স্বীকারই করেনি, যদিও প্রমান হয়েছে)। তাই একজন সাধারণ মানুষ হিসাবেই তার সাজার দরকার ছিল, আর একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ১৩ বছর মিথ্যা বলার সাজা পাচনন বছর অতি সামান্যই।

আশা করব, সালমান ফিরবে(সাজা শেষে), আবারও অভিনয় করবে এবং আরও কিছু ভালো ছবি উপহার দিবে।

***সালমান ভক্তদের কষ্ট দেবার জন্য দু:খিত। আমিও সালমানের ভক্ত, কিন্তু অন্যায়ের পক্ষে সাফাই গাইবার মানুষ নই।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৩৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসা কি এরকমই

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮

তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।

তুমি... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×