somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আরিফ-মান্নান-বুলবুল বরখাস্ত, নূর হোসেন বহাল!" আজব দেশে আছি আমরা?

০৯ ই মে, ২০১৫ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলায় প্রথম আলো হাতে নিয়েই খবরটি দেখলাম, "আরিফ-মান্নান-বুলবুল বরখাস্ত, নূর হোসেন বহাল!"। সিলেটের মেয়র আরিফ, গাজিপুরের মেয়র মান্নান আগেই সাময়িল বরখাস্ত হয়েছেন, এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে বরখাস্ত হয়েছেন রাজশাহীর মেয়র বুলবুল।
অবাক হলেন, হতেই পারেন, কারণ ধারাবাহিকতায় পদোন্নতি হয়, বরখাস্ত নয়। কিন্তু এই তিনজন হয়েছেন, আর কারণ তারা সবাই বিএনপির সমর্থন নিয়ে জয়ী হয়েছিল। যেখানে গত মাসের নব-নির্বাচিত মেয়রদের সরকার প্রধান নিজেই অভিনন্দন জানিয়েছেন, আহব্বান করেছেন দেশকে এগিয়ে নেবার। সেখানে বিএনপির তিন মেয়রকে বরখাস্ত করা আসলেই ক্ষমতার অপব্যবহার।

তাদের নামে নির্ধারিত কোন মামলা নেই। তারা সবাই গত জানুয়ারীতে বিএনপি জোটের সহিংসতায় মদদ দেবার অপরাধে দন্ডিত। তারা যে এসব ঘটনায় সরাসরি জড়িত ছিল এমনও নয়, তাদের জড়িত থাকার বিষয়টি শুধুমাত্র একটি ধারণা। বিএনপিপন্থী হয়ে বিএনপির পক্ষেই কাজ করতে পারে, শুধু পারে না কিছু করবেই। অন্যায় করলে বিচার হবে, হোক কিন্তু তা অপরাধীর। কখনো কোন দলীয় ব্যাক্তির নয়।

তাদের বরখাস্তের বিষয়টি আগেই জানতাম, তারা যখন থেকে মামলার আসামী হয়ে পলাতক হয়েছেন তখনই ভেবেছিলাম তাদের টেকার সম্ভাবনা নেই। জেনেও চুপ ছিলাম, কারণ কেউ কখনো গ্রেফতার এড়ানোর জন্য লুকিয়ে থাকতে পারেনা. সরকার, বিচারক, পুলিশের উপর তাদের আস্থা না থাকতেই পারে, কিন্তু সব জানার পরও তারা তাদের এলাকার দয়িত্ব নিতে আগ্রহী ছিলেন, জনগন তাদের ভোট দিয়ে জয়ী করেছে, এখন তারা কোন অবস্থাতেই চুপ করে পালিয়ে থাকতে পারে না। তাদের উচিৎ সামনে এসে আইনি লড়াই লড়া, নিজের বুক উচিয়ে চলা। যদি না পারে তবে তাদের কখনোই আর নির্বাচন করা উচিত নয়, যারা সময়মতো জনগনের পাশেই থাকতে পারে না, তারা আবার নেতা। নরম বিছানায় শুয়ে গরম কম্বল গায়ে দিয়ে নেতার কোন দরকারই নাই, তাতে দেশ যাক না, যাক রসাতলে।

যেখানে শুধু সহিংসতায় সাহায্যের সন্দেহ, তাও তাতে বিএনপি ও বিএণপি জোটই ছিল এমন নয়। সে সময় বোমা হাতে যুবলীগ কর্মীও ধরা খেয়েছে। সেই মামলায় যখন তিন মেয়র বরখাস্ত হতে পারে তখন সাত খুনে সরাসরি জড়িত, বিনা পাসপোর্টে বিদেশে(ভারতে) আটক নূর হোসেন তার নিজ পদে কিভাবে ও কেন বহাল থাকে?

অনেক কথা হলো আমাদের রাজনৈতিক নেতাদের নিয়ে। আপনি কি জানেন তারা আমাদেরই একজন!
তবে তারা আমাদেরই কেউ? কথায় আছে জনগন যেমনটি চায় সরকারও তেমন হয়। হয়তো আসলেই আমরা এমনটিই চাইছি, সে হিসাবে সরকার আমাদেরই প্রতিবিম্ব।

নিজের প্রয়োজনে জংুন। তাই বলে আমি আপনাদের আওয়ামী-সরকার বিরুদ্ধে দাড়াতে বলছি। শেখ হাসিনার সরকার অনেক ভালো কাজ করেছে ও করছে। আপনারা দাড়াবেন অন্যায়ের বিরুদ্ধে, সেটা যেই হোক না কেন।
আসুন অন্যায়ের প্রতিবাদ করি, একটি সুস্থ দেশ গড়ি। যেখানে আমাদে সন্তানেরা থাকবে, আমাদের মা-বোনদের নিরাপত্বার দায়িত্ব নেবে সবাই।

*যারা জাগতে চান না, তাদের জন্য এই পোস্ট টি নয়।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসা কি এরকমই

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮

তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।

তুমি... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×