somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইকামাতে দ্বীন বিতর্ক : মোল্লা নাজিম vs মতিউর রহমান মাদানী

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোল্লা নাজিম ভাই ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে পীস টিভি এবং জাকির নায়েকের পক্ষে কথা বলতেন, আমি দেখেছি তিনি কাউকে ভয় পেয়ে সত্য বলা থেকে পিছ পা হন না । এবছর আমি মোল্লা ভাইয়ের সাথে ঢাকা থেকে যশোর পর্যন্ত টানা দুইদিন সফর করেছি । খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে । আজ আমাদের সহীহ আকিদার ভায়েরা মোল্লা নাজিম ভাইকে ব্যাক্তিগত বিভিন্ন বিষয়ে অপবাদ দিয়ে যাচ্ছেন ।
ইকামাতে দ্বীনের ব্যাখ্যা নিয়ে মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্যের বিপক্ষে যুক্তিসংগত ব্যাখ্যা দাড় করানোর জন্য তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে একটি মহল ।
মোল্লা নাজিম ভাই কখনো মাদানি সাহেব কে ব্যাক্তিগত আক্রমন করবেন না কারন কিছুদিন আগে মাদানি সাহেব গাড়ি এক্সিডেন্ট করলে তিনি ফেসবুকে পোষ্ট দিয়ে সমবেদনা জানিয়েছেন ।
ভিন্ন মতের আলেমদেরকে যথেষ্ঠ সম্মান করেন তিনি । যখন কোন আলেম বিপদে পড়ে তখন নিজের কথা না ভেবে ছুটে যান তিনি ।
মতিউর রহমান মাদানি বহু বছর ধরে বাংলাদেশের আলেমদের নিয়ে নাক গলাচ্ছে । এমন ভাব যেন বাংলাদেশের কেউ আলেমই না । সে জ্ঞানের পাহাড় নিয়ে বসে আছে । এমন কেউ নেই যে, মতি: মাদানির সমালোচনা থেকে রেহায় পেয়েছে । তার মানে সে যা ভাবে তাই সঠিক আর বাদ বাকি সব বাতিল ?
গোঁড়ামির তো একটা সীমা আছে! ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কত বড় আলেম ছিলেন অথচ স্যারের ভিতর বিন্দু মাত্র অহংকার বা গোঁড়ামি খুঁজে পাইনি ।
সৌদি রাজতন্ত্রের এসির নিচে থেকে ঐরকম সবাই লেকচার ভিডিও করে ইউটিউবে দিতে পারে । সারা বিশ্বের সব ইসলামী দল এবং নেতাদের বিরুদ্ধে তার বক্তব্য আছেই । এমনটা আর কত সহ্য করা যায় ?
শায়খ মোল্লা নাজিম ভাই প্রতিবাদ জানানোর পর মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার সাহেব খুব যুক্তিপূর্ণ স্পষ্ট, মার্জিত ভাষায় বেশ কয়েকটা পোষ্ট দেন । এরপর দেখলাম, উনার ভিডিও ক্লিপ কেটে কেটে অর্থ বিকৃত করে প্রচার চালাচ্ছে ।
মাওলানা ফখরুদ্দিন আহমাদ, আল্লামা তারেক মনোয়ার, শাইখ নাসির উদ্দিন হেলালী সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই সহ অধিকাংশ আলেমরা এ বিষয়ে বোঝাচ্ছেন ।
এরপরেও বলব এখতিলাফ থাকবেই, সাহাবাদের যুগেও ছিল কিন্তু মতপার্থক্যের জন্য একজন অন্যজনকে হেয় করা, গালি দেয়া বন্ধ হোক ।
আমি যেসব আলেমদের নাম বললাম তারা সকলেই যখন পিস টিভি এবং জাকির নায়েকের পক্ষে বলতেন তখন সহীহ আক্বিদার ভাইয়েরা খুব ভালো বলেছেন হঠাৎ তারা এত খারাপ হয়ে গেল কেন ??
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×