somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিপ্রেশন

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম । গভীর চিন্তা করে দেখলাম । আমাদের বয়সের ছেলে মেয়েদের সবচেয়ে কঠিন রোগ হলো ডিপ্রেশন । দুই তিন বছর আগে বন্ধুদের মন খারাপ বা বিষন্নতা বা মুখ ফুলে থাকা লোক গুলো দেখলে আমার প্রচন্ড রাগ হতো । আমি তাদের বলতাম , আমাদের বয়স হচ্ছে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা, আড্ডা, মারামারি, আনন্দ-ফুর্তি করার বয়স , এই বয়সে মন খারাপ থাকার কোন কারন থাকতে পারে না । রাস্তা ঘাটে বস্তির মানুষরা খাবার পায় না তবুও তারা কত হাসিখুশি জীবন যাপন করে ।

আমি লক্ষ্য করছি , অকারনে মন খারাপ যাদের থাকে তারা এক হয় রিলেশনে জড়িয়ে যায় নচেৎ নারী সঙ্গ বেশি পছন্দ করে । এই মন ভাল আবার এই খারাপ । প্রেমে যত সুখ আছে তার চেয়ে বেশি জ্বালা । কি দরকার এই যুবক বয়সে বন্ধুদের সাথে মজায় না মেতে থেকে বুকে এত জ্বালা নিয়ে চলা??

কি দরকার এই বয়সে একজনের মাঝে নিজের জীবনকে বন্দি করা? এত টেনশন , এত ভয় !! কখন নাজানি সে হারিয়ে যায় । নাজানি আবার কার হাত ধরে ঘুরে বেড়াই । কখন জানি তার বাপ বাড়ি থেকে তার বিয়ে ঠিক করে!!!
আজিব! আজিব!! সত্যি হাস্যকর । এত চিন্তা নিয়ে ঘুমাতে পারে তারা?? ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখে তারা । একটা সত্য কথা বলি , যারা প্রেমের এমন অবৈধ সম্পর্ক স্থাপন করেছে , আই মিন রিলেশন করে তারা কেউই স্বাভাবিক জীবন লিড করতে পারে না ।

আমি এদের খুব কাছ থেকে দেখেছি । আমার খুব কষ্ট হয় এদের দেখে । আহ ! বেচারা, ঠিক মতো না পারে খাইতে , না শান্তিতে ঘুমাতে । টেনশন, ডিপ্রেশন তাদের ঘিরে রেখেছে । দিনের মধ্যে প্রেমিকার সাথে তিন চার বার ঝগড়া অতঃপর মান অভিমান । কথা বন্ধ করে দেওয়া । তারপর দুজনেরই বিষন্নতা আর অপেক্ষা করা যে, ও ঝগড়া বাজাইছে ও আগে মেসেজ দিক, কল করুক । আমি কেন??
আহারে এভাবে সময় নষ্ট করার কোন মানে হয়??

বাইরে থেকে লোকজন তাদের হাত ধরে ঘুরে বেড়ানো দেখে ঈর্ষা করে । মনে করে । আহ, কি সুখে আছে ? কি সুখী কাপল ! আসলে ওসব লোকদেখানো হাত ধরে ঘুরে বেড়ানো । দিন শেষে সামান্য কিছু নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে সব লন্ডভন্ড হয়ে যায় । তোমার ছবি তে অমুক মেয়ে কমেন্টস করল কেন? তোমার ফেসবুকে এত ছেলে ফ্রেন্ড কেন? তোমার ফোন ওয়েটিং কেন? আজ তুমি আমাকে না বলে তোমার ফ্রেন্ডের সাথে ঝালমুুড়ি কেন খাইছো? যাও তোমার ফ্রেন্ডের সাথেই প্রেমে করো , আমাকে ফোন দিসো ক্যান??

আপনি যত বড় মনের মানুষই হন না কেন বা যত শক্তিশালি হন না কেন, এসব কখনো সহ্য করতে পারবেন না । সার্বক্ষণিক অস্থিরতা, দূর্বলতা , আকুলতা , ব্যাকুলতা, মান - অভিমান, অপেক্ষা আর অস্বাভাবিকতা আপনাকে ঘিরে ধরবে । আর প্রেমের উপাদান এগুলাই , এসব ছাড়া প্রেম হয় না । আপনি চাইলেও এটা থেকে বেরিয়ে আসতে পারবেন না । যতক্ষণ প্রতারিত না হবেন ততক্ষণ বেরিয়ে আসতে পারবেন না ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×