somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বিশ্ববিদ্যালয়ের এক ছোট বোন ফোন করে বলছে; 'ভাইয়া, আমি একটা ভুল করে ফেলেছি । আমার বেষ্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে জড়িয়ে গেছি । আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার । তাই, আমি তাকে বোঝতে চেষ্টা করছি , আমরা আবার বেষ্ট ফ্রেন্ড হয়ে যাই । কিন্তু ওর পাগলামিও থামছে না ।'

তার ভাষ্যমতে, ছেলেটা তার খুব ভাল বন্ধু ছিল । সব সময় সাহায্য করত । খোঁজ খবর নিত । এভাবেই সব হয়ে গেছে । তাই আইনস্টাইন বলেছিলেন : ছেলে মেয়ে কখনো ভাল বন্ধু হতে পারেনা কারন সেখানে থাকে আলাদা আবেগ, অনুভূতি কাজ করে ।

প্রেমে পড়ার পর নিজেকে নিয়ন্ত্রন করা খুব কঠিন । আমি প্রেমে পড়াকে কোন অপরাধ মনে করিনা । প্রেম আর ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস তা আগের একটি লেখায় প্রমান করেছি । রাজা- বাদশা, হাজী- গাজী সবাই প্রেমে পড়েছে । শুধু ভালোলাগা থেকেই প্রেম হয় না । রাগ. ঘৃণা, অপমান থেকেও প্রেমে পড়ে ।

প্রেমে পতিত হওয়ার পর যথা সম্ভব নিজেকে ফিরিয়ে আনা । যদিও কাজ টা অনেক কঠিন । দীর্ঘস্থায়ী সুখের জন্য সাময়িক কষ্ট স্বীকার করতে হবেই । যদি প্রেম হয়ে যায় তাহলে আর নিজেকে ফেরানোর সম্ভাবনা নেই । অনেক স্মৃতি , পিছুটান সব সময় আপনার মনকে বন্দি করে রাখবে । মস্তিষ্ক থেকে আর সরাতে পারবেন না । বন্ধুদের আড্ডায় হয়তো তাকে সাময়িক সময় ভুলে থাকা যাবে কিন্ত যখন একা থাকবেন তখন সে আবার আপনার উপর ভর করবে ।

কাজী নজরুল একদা বলেছিলেন:

”মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে”

তাই হিটলারের মতো আমিও প্রেম করতে নিরুৎসাহিত করতে চাই । এ্যাডলফ হিটলার তার সৈন্য বাহিনী কে বলেছিল: সৈন্যরা আমি তোমাদের কে যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করি কিন্তু প্রেম করতে নিষেধ করি । কারন, যুদ্ধে গেলে তুমি মরবে নয়তো জিতবে পক্ষান্তরে প্রেম করলে তুমি মরতেও পারবা না বাঁচতেও পারবে না । যাকে আমরা খাস বাংলায় 'মাইনকা চিপা' বলি ।

নেপোলিয়ান বলেছেন- 'প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা।'

নিউটনের তৃতীয় সূত্র : প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রেমে সব খারাপ তা বলবনা । প্রেম অনেক মানুষকে মহৎও বানিয়েছে তবে সেটা বিরহে । রবি ঠাকুর বলেছেন: প্রেম মিলনে মলিন , বিরহে উজ্জল । কিন্তু আজকাল প্রেম কবিতা - সাহিত্যের মত না । প্রেম বলতে শুধুই অশ্লীলতা,যৌনতা ছাড়া আর কিছু নাই ।

সব কথার মুলে একটি হাদিস উল্লেখ করতে চাই : যুবক যুবতী দুজনে প্রেম- ভালোবাসা স্থাপন করতে চাইলে বিবাহের বিকল্প নেই । -ইবনে মাজাহ, হাদীসঃ ১৮৪৭
পরস্পর পরস্পরকে পছন্দ করলে , প্রেম করার জন্য বিবাহের চেয়ে উত্তম কোন পদ্ধতি নেই । বউয়ের সাথে হালাল প্রেম করুন আর সওয়াব কামান । যত খুশি তত....
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×