somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলুদ সাংবাদিকতার টাটকা নমুনা ......রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -- বর্তমান পরিস্থিতির সূচনার কথা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যক্ষদর্শীর বর্ণনা


শুরুর কথা—
নতুন বছরে নতুন ছাত্র ভর্তি হয়েছে। RAG বলে একটা কিছু বিশ্ববিদ্যালয় গুলোতে প্রচলিত আছে। সেই ধারায় RAG দেওয়া হচ্ছে এক নবাগতকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে। এইখানে RAG খুবই মার্জিত। কোনো খারাপ ব্যবহার করা বা শারীরিক শাস্তি দেওয়া হয় না। RAG দিচ্ছিল ০৯ ব্যাচের ছাত্ররা। এই সময় কিছু বড় ভাই খেতে আসেন। এর মধ্যে ০৯ এর আরও কিছু ছাত্র ক্যাফেতে আসে। তারা আসার সময় দেখে নবনির্মিত “শহীদ মিনার” এর উপর পা তুলে দিয়ে কিছু বহিরাগত ছেলে ও মেয়ে কথা বলছে। এটা দেখে তারা তাদের অন্যত্র দাঁড়াতে বলে। এতে তারা খারাপ আচরণ করে। এরপর ০৯ এর ছাত্ররা ক্যাফেতে এসে বড়ভাই ও সহপাঠীদের বিষয়টা জানায়।

এরপর সবাই মিলে ঘটনা কি দেখতে বাইরে আসে। তখন বহিরাগতরা “শহীদ মিনার” এর পাশে দাঁড়িয়ে ছিল। তাদের জিজ্ঞেস করা হলে তারা ঘটনা অস্বীকার করে। প্রশ্নটা ছিল এ রকম “ শুনলাম কে নাকি এখানে পা তুলে দাঁড়িয়ে ছিল ?” তারা প্রথমে অস্বীকার করলেও পরে দুঃখ প্রকাশ করে।এরপর ছাত্ররা ক্যাফেতে ফিরে আসে।

ক্যাফেতে ফিরে আসার কিছুক্ষনের মধ্যে ওই ছেলেগুলো পার্শ্ববর্তি অগ্রনী কলেজের ( যেটা কিনা রুয়েটের মধ্যে ) নেতাকে নিয়ে আসে। সে এসে ক্যাফেতে ঢুকে চিল্লাতে থাকে কে নাকি ওদের একজনকে ধাক্কা দিয়েছে। যায় হোক ভাইয়ারা তাকে বুঝিয়ে বাইরে পাঠিয়ে দেন।

এর পরপরই তারা একদল বহিরাগত এসে ক্যাফেতে ভাইয়াদের মারতে উদ্যত হয়। যাই হোক কোনোভাবে তারা শান্ত হয়ে ক্যাফে ত্যাগ করে। কিন্তু ক্যাফের বাইরে গিয়ে কয়েকজন বড় ভাইয়ের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক সময় তারা হঠাৎ দুই জন বড় ভাইকে মেরে পালিয়ে যায়।

এরপর সব ছাত্ররা উত্তেজিত হয়ে উঠে। তারা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে তাদের ধাওয়া করে।ওরা বাইরে পালিয়ে যায়।

ঘটনা শেষ নয়।

কিছু ভাই বাইরে খেতে গিয়েছিল। তারা কিছুই জানত না। ওই সন্ত্রাসীরা হঠাৎ তাদের উপর সশস্ত্র হামলা করে। এতে এক ভাই গুরুতর আহত হন। এই খবর ক্যাম্পাসে আসা মাত্রই সবাই ক্ষিপ্ত হয়ে যায়।

এর পরের খবর সবাই জানে।অগ্রনী কলেজে ভাংচুর, আগুন দেওয়া ইত্যাদি। কিন্তু শুরুর এই কথা গুলো গুটিকয়েক সংবাদমাধ্যম ছাড়া সবাই মনগড়া ভাবে প্রচার করছে। কেউ বলছে রুয়েটের ছাত্ররা নাকি কলেজের মেয়েদের উত্ত্যক্ত করেছে, আবার কেউ বলছে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের।

Click This Link এটা এবং Click This Link দেখুন... তাহলে বুঝবেন।আর এন টিভি, এ টি এন এর খবর তো আছেই।

কিন্তু আসল ঘটনা উপরের গুলোই। হলুদ সাংবাদিকতার সুন্দর নমুনা দেখলাম আমরা। ধিক্‌ সেসব সাংবাদিকদের।

আমার শোনা কয়েক বছরের সেরা কৌতুক সংবাদ মাধ্যমের খবর গুলো ।:|:|
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

এসএসসি - এইচএসসি বাচ্চারা সাবধান হয়ে যাও।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৩২


ছবিতে আমাদের সবার প্রিয় মিলন স্যার। বয়স ৭০ এর কাছাকাছি হলেও স্যারের ছোটাছুটি থামেনি, বরং মনে হয় বয়সটা স্যারের কাছে একটা সংখ্যা মাত্র, যেটা স্যার পাত্তাই দেন না। স্যারের... ...বাকিটুকু পড়ুন

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

×