somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

... জিপিএ'র ভিত্তিতে মেডিক্যাল ভর্তি ... সিদ্ধান্তদাতারা USA ইউনিভার্সিটি থাইক্যা পাস করছে মনে হয়...

১২ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুরে বাইরে থেকে বাসায় এসে ফেসবুকে ঢুকেই দেখি মহাকাব্য। সেই মহাকাব্য নিয়ে আমার আর আমার বন্ধুদের মতামত সমূহ...

আবুযর গিফারী

... অন্তত উচ্চ শিক্ষার ক্ষেত্র সমূহ যেমন- মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং আর পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করানো উচিত। আলু-পটলের মত এ+ বিলি বন্টনের পর এবার থেকে মেডিক্যাল কলেজের সিট বিলি করা হবে। যারা পাবে তাদের হয়ত অনেকেরই চিকিৎসক হওয়ার মত কোনো যোগ্যতাও নেই। দেশের মানুষ এমনিই দেশি চিকিৎসকের খুব একটা উপর নির্ভর করতে পারে না। এরপর থেকে তো এই নির্ভরতাটুকুও উঠে যাবে। ...[/sb


ব্লেজিং ফয়সাল

এখন পর্যন্ত মানুষ বাংলাদেশী ডাক্তারদের কাছে যায় ভরসা নিয়ে... কিন্তু আজ থেকে ৬ বছর পরে যে ডাক্তার গুলো বের হবে তাদের কাছে রিস্ক নিয়ে কোন রোগী যাবে বলে মনে হয় না।।

গুটিকয়েক প্রশ্ন পড়িয়ে গনহারে এ+ ধরিয়ে দেয় হাজার হাজার ছাত্র- ছাত্রীর হাতে।। এদের কয়জনের প্রকৃতপক্ষে এ+ পাওয়ার যোগ্যতা আছে, তা জাচ করার আগেই ডাক্তারিতে লাইয়াগা দেও এবার... পরীক্ষা ছাড়া কোন এডমিশান হলে কি অবস্থা হয় তার জ্বলন্ত উদাহরন মনে হয় আমি।।কলেজে ভর্তির সময় লিখিত পরীক্ষা বোর্ড থেকে নিষিদ্ধ করে দেওয়ার পর নটর ডেম কলেজে শুধু মাত্র মৌখিক পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাই আমি। অথচ, আমি এখনো ভাবি নটর ডেমে পড়ার যোগ্যতা আমার ছিল না... আমার মতো অনেকেই এখনো চান্স পাচ্ছে বলেই নটর ডেমের দাম এখন কমতেছে...

মেডিকেলেও এমন অবস্থা হলে তা হবে খুবই খারাপ পরিনতি।। এতে করে যে সকল ভালো কলেজ সমুহ শুধুমাত্র এ+ এর জন্য নয়, মেধার লালল ও বিকাশের স্বার্থে পড়াশুনা করাতো তারা ছাত্র ছাত্রীদের গৎ বাঁধা প্রশ্ন মুখস্ত করাতে উৎসাহী হবে... সবচেয়ে বড় কথা, আমাদের স্বাস্থ্য বিভাগ যাদের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত তাদের গোঁড়াই যদি মজবুত না থাকে তাহলে ভরসা কিসে?? ব্যাপারটা চরম উদ্বেগের যে, মেডিকেলে এখন থেকে কোন ভর্তি পরীক্ষা নয় বরং জিপিএ এর ভিত্তিতে ভর্তি করা হবে !!!

জানি এত্ত বড় স্ট্যাটাস কেউ পড়বেন না, কয়েকজন নাম দেখে লাইক দিয়েই চলে যাবেন, কিন্তু এর প্রতিবাদ করা উচিত সকলের। সবার আগে প্রতিবাদটা আসা উচিত মেডিকেল পড়ুয়া ভাই- বোনদের কাছ থেকে, যারা এমন একটি সিদ্ধান্তে একটি অপরিপক্ক অনুজের দল পেতে যাচ্ছে... যাদের অনেকেই সে জায়গায় যাওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা পাঠিয়ে দিচ্ছি।।



রোমেল

ভর্তি পরীক্ষা প্রকৃত মেধা আর প্রতিভা তুলে আনে, এটা বন্ধ করা আর মাথা ব্যাথার জন্য মাথা কাটা একই কথা। ভর্তি পরীক্ষার্থী কমাতে হলে বুয়েট এর মত GPA 25 এর মধ্যে ২৪ বা ২৩ করে দিন।একমাত্র মেডিকেল এ biology তে ৩.৫ পেয়ে ফর্ম তুলতে পারে।এটা ৫ করুন।কোচিং বন্ধ করতে চাইলে কোচিং এর reg বাতিল করুন।ভর্তি পরীক্ষা কেন?সব শিক্ষক কি একই ভাবে খাতা দেখে?যেখানে ৬১ হাজার ছেলে মেয়ে সেরা ফলাফল করছে সেখানে আপনারা কিভাবে পাগলের মত হঠকারি সিদ্ধান্ত নিতে পারেন? মেডিকেল এ ৬১ হাজার আসন তৈরি করুন আগে। নতুন ভর্তি বাণিজ্য করতে চায় সরকার।

অলিউল্লাহ্‌ সুজন

...দেশকে আবুলকরন উদ্যোগের লেটেস্ট সংযোজন "রেজাল্টের ভিত্তিতে মেডিকেল ভর্তি" ।
"ভিশন ২০২১" , - ২০২১ সালের মধ্যে দেশের সকল জীবিত / মৃত / অর্ধমৃত মানুষকে আবুলে পরিণত করা হবে ।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৮
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×