দেশপ্রেমিক- ১০
মৃত্যুই হয়ে যাবে মুক্তির বাহন!
আগামী ২০২১ সালে
করিমন বেওয়া পালন করবে তার
ফুটপাথে ভাসমান জীবনের
রজতজয়ন্তী!
যদিও দিন বদলেছে ঠিকই...
তারও মাথাপিছু আয় এখন
দু’হাজার মার্কিন ডলারের কাছাকাছি!
দেশপ্রেমিক- ১১
অতি ধনীদের বদান্যতায়
এদেশের কৃষক শ্রমিক জেলে মেথর মুটে
আর অসংখ্য দরিদ্ররা বেঁচেবর্তে আছে আজও!
একজন অতি ধনী
তার একদিনের ব্রেকফাস্টের সমপরিমান টাকা
একজন পোষাক শ্রমিককে মাইনে হিসেবে দিতে
মোটেও কার্পণ্য করেন না কখনো!
দেশপ্রেমিক অতি ধনীদের লাঞ্চের খরচটা
আপনাদের না জানাই ভালো!
##দেশপ্রেমিক/২০১৯##

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




