যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান খানকে বহিষ্কারের দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের মানববন্ধন। ছবি: প্রথম আলো।একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুজ্জামান খানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। নিউইয়র্কে ঘাতক দালাল নির্মূল কমিটির জ্যামাইকা শাখা এ কর্মসূচি পালন করে।
নিউইয়র্কে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশি এ মানববন্ধনে অংশ নেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা এ যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরের লক্ষ্যে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার দাবি জানান বক্তারা। আশরাফুজ্জামানকে বাংলাদেশে পাঠানোর দাবিতে মার্কিন কংগ্রেসম্যান ও সিনেটরদের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, জামাল উদ্দিন, রওশন আরা হাসান, নিনি ওয়াহেদ, হায়দার আকবর কিরণ, গোপাল সান্যাল, ফাহিম রেজা নূর, প্রদীপ কর, গোলাম হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
.......................প্রথম আলো......................।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



