somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান !!! সামনে ১/১১. B:-) B:-) B:-)

০৫ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা-নেতৃদের শেষ কিছু দিনের বক্তব্য শুনে এবং পড়ে যে কোন সাধারণ মানুষ চমকে উঠবেন। তারা আসলে কি বলছেন এবং বাস্তবে কি করছেন তা মেলাতে গেলে গোলক ধাঁধায় পড়তে হবে।
তত্ত্বাবধায়ক সরকার ইসু্্যতে দুই দল অনড়। কেউ চাই আবার কেউ চাইনা। এবং বক্তবের শেষে দুই দলই পুরো দায়ভার জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, বলছে জনগন চাই /চাইনা । জনপ্রতিনিধি হওয়ার হয়তো এই সুবিধা। জনমত যাচাই না করেই জনগনের মনের কথা বলে দেওয়া যায় ।
সরকার যে ইস্যুতে দেশ গরম করছে, সে যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে বিরোধীদলের নিশ্চুপ অবস্থান আসলে কী প্রমান করে তা ভেবে দেখার বিষয় । আর সরকারই কেন এটা নিয়ে এত ব্যস্থ তাও আলোচনার বিষয় । অন্য কোন দিন হয়তো এ নিয়ে লিখব ।
সরকার এখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে যেমনটি করেছিল বিএনপি সরকার। কিন্তু বিএনপির এক দাবি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং কোন নির্বাচন হতে দিবেনা। আর এরশাদের একক‍ নির্বাচনের ঘোষনা। দুই+দুই= চার মেলালে কি ধারণা করা যায় না, আমাদের রাজনীতির নিকট ভবিষ্যত কোন দিকে???
কোন গণতান্ত্রীক দেশে যখন রাজনৈতিক শূণ্যতা তৈরী হয়, যখন রাজনৈতিক দলগুলো কোন বিষয়েই এক মত হতে পারে না, তখনই দেশের সামরিক বাহিনী সুযোগ পায় ক্ষমতা দখলের। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা হয়তো একটু ভিন্ন। বাংলাদেশের সামরিক বাহিনী হয়তো সরাসরি কোন দিন ক্ষমতার দখল নিবেনা। কারণ,তখন যে জাতিসংঘ মিশন সহ বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে। নিজের পায়ে কুড়াল মারার মত বোকা উনারা নন। তাই ১/১১'র মত পুতুল সরকারের মাধ্যমেই তারা দেশ চালাবে। আর এর ভূক্তভোগী হবেন দেশের স্বাধীনচেতা আমজনতা।
জনগণের হাতে হয়তো এই সমস্যা সমাধানের কোন সুযোগ নেই, হয়তো বা আছে, আমাদের তা খুঁজে নিতে হবে। আর তাই সবার জন্য আপাতত একটাই কথা........
""সাবধান!!! সামনে ১/১১""
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×