আমি আবার স্বপ্ন দেখি
আবদুল হাকিম নাহিদ
আমি আবার স্বপ্ন দেখি
রাত পোহালে শুনতে পাবো
বঙ্গবন্ধুর ডাক
বিশ্ব হবে অবাক।
আমি আবার স্বপ্ন দেখি
লাখো জনতার ভীড়ে বেঁচে আছে
বঙ্গবন্ধু মুজিব কোর্টের ভিতর
বজ্রভাষণ শুনতে পাবো জাতির পিতার।
আমি আবার স্বপ্ন দেখি
কোটি সমর্থকের সামনে দাঁড়িয়ে মুজিব
৭ই মার্চের ভাষণে
বিশ্ব মানচিত্রে আমার বাংলাদেশ গৌরবের আসনে।
আমি আবার স্বপ্ন দেখি
শরতের হঠাৎ বৃষ্টির মতো মুজিব ফিরবে
দেশ মাতাকে বাঁচাতে বাঙ্গালি জাগবে।
আমি আবার স্বপ্ন দেখি
স্বাধীন বাংলার রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু
কাঁপবে ঘাতক, জাগবে দেশ, জানবে সিন্ধু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



