
চারদিকে তিমিরের আঁধার আর..
হইচই চিৎকার চেঁছামেছি শোরগোল
নশ্বর পৃথিবীতে বাঁচার সে কি আকুতি
কাকে রেখে কে পালায়
পালাবে আবার কোথায়?
বায়ু সমুদ্রে বেঁচে জল সমুদ্রে ডুবে
নিমিষে প্রাণ উড়ে যাবে
কি সহজ বিধির সমীকরণ!
অথচ নদীর ওপারে ফেরি ঘাটে বসে
চেয়ে আছে কউ প্রতীক্ষা অশ্রু গড়াগড়িতে
বুক ভরা আশা নিয়ে খুঁজে এদিক সেদিক।
একটু আগে যে কামরায় ছিলো এসি ভিআইপিগণ
নিষেধ সত্ত্বেও স্রোতের ঢেউয়ে আপনা আপনি ঠিকই
ঢুকে পড়ে লড়ছি প্রাণপনে
‘বাঁচাও মোরে’ এই আরতি জানাই বিধির সনে।
লড়ে যাচ্ছি ডুবে যাচ্ছি হয়নি যাওয়া বের
‘আল্লাহ বলে ওদিকে থেকে হাঁক দিল কুবের।
অতঃপর দিন পাঁচেক পরে কূলে ফেরা হলো মোর
বিবর্ণ গলিত মাংস দেখে চিনিল না কেহ
দূরের কাছের কত শত আত্নীয় স্বজন
বেওয়ারিশ ভেবে গর্তে পাঠাইলো
দুদিকে দরিয়া দু’জন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



