somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার চেতনা যেন আনুষ্ঠানিকতায় পরিণত না হয়। কিংবা কারো দেশপ্রেম আমরা যেন ছোট করে না দেখি

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই নিজেদের সম্পর্কে একটা সুন্দর কথা বলি। "আমরা চোখের সামনে দিয়ে হাতি গেলে দেখি না কিন্তু পাছার পেছন দিয়ে মশা গেলে ঠুশ করে ধরে ফেলি।"

বিজয় দিবস উপলক্ষ্যে কোটি কোটি টাকা লাইটিং এ খরচা হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই(অবশ্যই মহান বিজয় দিবসে আলোকসজ্জার প্রয়োজন আছে,,অনেকেই বলতে পারে যে, এখান থেকে কিছু টাকা দিয়ে যদি শীতার্তদের মাঝে গরম পোশাক দেয়া হত তবেই লাখো শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য হাসিল হত। ভালো যুক্তি। কিন্তু সেটার জন্য অবশ্যই আলাদা ফান্ড আছে)। আমাদের মাথা ব্যথা হচ্ছে কে পতাকা নিয়ে ছবি আপ দিল, কে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সেলফি দিবে। এক কথায় যারা এসব কাজকর্ম করবে অনেকের ভাষায় তারা একদিনের দেশপ্রেমিক।

ভালোতো এরাতো একদিনের দেশপ্রেমিক। কিন্তু বুঝলাম না এরা একদিনের দেশপ্রেমিক হলে আপনাদের সমস্যা কোথায়? তারাতো আপনার দেশপ্রেমে ভাগ বসায়নি। তবে?

আচ্ছা সারা বছর মাদ্রিদ,বার্সার জার্সি গায়ে জড়ালে কোন সমস্যা নেই, বিশ্বকাপের সময় পতাকা টানাতে গিয়ে মারা গেলে কোন সমস্যা নেই, রাত ৪ টার সময় মেসি ভুয়া ভুয়া বলে চেচাইলে সমস্যা নেই। বিজয়ের মাসে হিন্দি গানে নেচে গেয়ে বেড়াইলে কোন সমস্যা নেই। (খেলা প্রেমের সাথে দেশের পতাকার তুলনা কিন্তু করি নাই। দুইটা সম্পূর্ন আলাদা জিনিস। )

সমস্যা হচ্ছে বিজয় দিবসে নিজ দেশের পতাকা জড়িয়ে ছবি দিলে।সে যাই হোক।পাগলের কথায় কান দিয়ে লাভ নেই। নিজের কাছে লজ্জা লাগছে এই সব কথা বলতে। ঐ যে ঠাকুর বলেছিলেন আমাদের জীবন ও কর্ম নিয়ে। কি বলেছিলেন?

"ভুরি পরিমাণ বাক্য রচনা করতে পারি
তিল পরিমাণ আত্মত্যাগ করতে পারি না।
আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি
কিন্তু পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ন করি। "

আসল কথা হচ্ছে প্রযুক্তির কল্যাণে বিনোদন হিশেবে সবকিছু এরকমই হয়ে গেছে।এখান থেকে বের হয়ে আসার উপায় নেই। এমনকি কাদের বিল্ডিংয়ের লাইটিং বেশী কালারফুল হয়েছে সেটা নিয়েও তর্ক চলছে। এ কথা যখন বলছি তখন প্রশ্ন আসতেই পারে আমাদের অসহায় শীতার্ত মানুষের বিষয়ে। জ্বী, সেটাও থেমে নেই।
অনেকেই কাজ করে যাচ্ছে সেটা নিয়ে। কই তাদের দেশপ্রেম নিয়েও তো আপনাদের গলাবাজি করতে দেখি নাই। তবে? থাক বাদ দেই এসব কথা।

মোটকথা হচ্ছে,আমাদের অর্থনৈতিক মুক্তি আসলেই এসব লাইটিং ঠাইটিং,সেলফি ঠেলফি নিয়ে প্রশ্ন উঠবে না।

নজর দেয়া উচিত প্রশ্নপত্র ফাঁসের যুগে দুর্নীতির টাকায় লেখাপড়া শিখে আমাদের তরুণ প্রজন্ম এই দিবসের তাৎপর্য উপলব্ধি করতে পারছে কিনা ? আর সেটা মাথায় নিয়ে বড় মানের শিক্ষিত হয়ে তারা কি চোর বাটপার হচ্ছে না সাধু দেশপ্রেমিক হচ্ছে হচ্ছে।

কিংবা যারা বিভিন্ন জায়গায় (টিভি টকশো,পত্রিকা) পাবলিকের সমালোচনা করে টাকা কামিয়ে নিচ্ছে নজর দেয়া উচিত তাদের বাচ্চারা এইদেশে পড়াশোনা করছে কিনা? তাঁদের পরিবার পরিজন দেশে না বিদেশে থাকছে? সেসব নিয়ে কারো মাথা ব্যাথা নেই।

সবাইকে মহান বিজয় দিবসের অনেক বেশী শুভেচ্ছা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×