
দরজা ভাঙ্গে যে রাষ্ট্র
একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো
রাষ্ট্র কি ভয় শিখিয়ে গেলো?
আমি মৃতময়জীবিত থেকে
অল্গ অল্প জাগতিক হই
একটা বাস্তবিক মিথ্যা
চিরকাল লজ্জার মতো শুয়ে আছে
আমি তাকে স্বীকার বা অস্বীকারে রেখে
প্রশ্ন করেছিলাম-
"বাঁচলে বাঁচার মতো বাঁচো"
তারপর থেকে বেচারি রাষ্ট্র আর রাষ্ট্র থাকেনি
দরজা ভাঙে যে রাষ্ট্র
সেই রাষ্ট্রকে আমি চিনে ফেলেছি
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



