শিরোনাম দিয়ে শুধু একটা উদাহরন দিতে চাই। ধরুন, মাধ্যমিক পর্যায়ে আমাদের শপথ বাক্য পাঠ করানো হয়। বড় হয়ে তা কতজন পালন করে? ওহ ভালো কথা, আগে শপথ বাক্যগুলো দেখে নেই।
"আমি শপথ করিতেছি যে,
মানুষের সেবায় নিজেকে নিয়োজিত থাকিব,
দেশের প্রতি অনুগত থাকিব,
দেশের একতা ও সংহতি বজায় রাখিবার
জন্যে সর্বদা সচেষ্ট থাকিব,
স্কুলের নিয়ম কানুন ও শৃংখলা মানিয়া চলিব।
হে প্রভু আমাকে শক্তি দিন।
আমি যেন দেশের সেবা করিতে পারি
এবং
বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে
গড়িয়া তুলিতে পারি।
আমিন।"
বিশ্বাস করি, সবারই মনে ছিল। যাই হোক পুথিগত বিদ্যার বর্তমানে শেষ আশ্রয়স্থল হচ্ছে একটা ভালো চাকরী পেয়ে অন্যের চাকর হয়ে যাওয়া। তারপর পরিবার এর ভরণ পোষন দিতে না পেরে দুর্নীতি করা। তবে এটাই কি শিক্ষার উদ্দেশ্য ছিল ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



