ঢাকায় বসে বুঝতেই পারিনি এত শীত পড়েছে। এখানে পুরো হাড় কাঁপানো ঠাণ্ডা। বাস থেকে নেমে সন্ধ্যার আগ পর্যন্ত ক্যাফেটেরিয়ার আসে পাশে ঘুরতে থাকলাম। এখানকার ছাত্র-ছাত্রীরা তাকিয়েই অনাকাঙ্খীত প্রমান করে দিচ্ছিল আমাদের। যা হোক কিছুক্ষণ পর ক্যাফেটেরিয়ার একপাশের একটি দোকান থেকে হাল হিন্দি গান-এর আওয়াজ শুনে এগিয়ে গেলাম। কিছুক্ষণ সেখানে আড্ডা দিয়ে রিক্সা নিয়ে আমার বড় ভাইয়ের খোঁজে তার হল-এ গেলাম। তিনি তখন থাকতেন আল-বিরূনী হলে। গিয়ে যা শুনলাম তাতে পুরো আগ্রহ শেষ। কারণ তিনি সেদিন ঢাকা চলে গেছেন। তবে তার রুমমেটরা অভয় দেখালেন। আমরা গেলাম প্রান্তীক ও ডেইরী ফার্ম গেইটে। কিছুক্ষণ চেয়ে চেয়ে আড্ডা দেখলাম তারপর হলে চলে আসলাম। এরপর আমাদেরকে পাঠানো হলো আল-বিরুনী হলের ক্যান্টিনে। খেলাম অতি সস্তা সেই খাবার। আমাদের চারজনের থাকার জায়গা হলো দুটি আলাদা রুমে। জীবনের প্রথম রাতের খাবার খেলাম সাড়ে আট টার সময়। রাতে একসময় খিদের জালায় আর ঘুম আসে না। তারও ব্যবস্থা হলো। চলে আসলো সেদ্ধ ডিম। আহ্ এখনো সেই মসলা দিয়ে সেদ্ধ ডিম খাবার কথা মনে এলে খিদে লেগে যায়। পরে যখন ছাত্র ছিলাম অনেক খেয়েছি সেদ্ধ ডিম। আজগর ভাইয়ের সেদ্ধ ডিম। এসম্পর্কেও লিখব।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।