হঠাত্ ভাবনা.
১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঠিক করলাম তোমাকে ভাববো। তুমি এখন কি করছ? শনিবার তোমার অফিস বন্ধ। তুমি কি এখন বাসায়? নাকি ছুটির বিকালে বেড়াতে বেরিয়েছো নাকি শপিং-এ। না শপিং কি করে করবে এখন তো সন্ধ্যা বেলায়ই মার্কেট বন্ধ। আচ্ছা এখন যদি তুমি আর আমি একসাথে থাকতাম! কেমন হত। যা হোক মন খারাপ করা চলবে না। তাই অন্য ভাবনা। তোমাকে নিয়েই। তুমি শেষ কবে তোমাদের দেশের বাড়িতে গিয়েছিলে? তোমাদের দেশের বাড়িতে গিয়ে আমার অসম্ভব ভালো লেগেছিল। জানো তোমাদের ওখানে ছাড়া আমি আর কোথাও চিনে বাদামের ক্ষেত দেখিনি। আমার দাদা বাড়িতে দেশী বাদামের গাছ ছিল। ধুর আবার বাজে আলাপ।
আচ্ছা তুমি কি এখনো আবৃতি করো? একবার তোমার আবৃতি শুনে আমিতো ফিট। কি যেন কবিতাটা...ও হ্যা মনে পড়েছে। একটা লাইন মনে পড়েছে। "সে আমারে এত কষ্ট দেয় ক্যান"। কিন্তু তোমার মুখ থেকে এক লাইন গান কোনোদিন শুনেছি বলে মনে হয় না। হারাধনের ১০টি ছেলের কবিতাটা শুনে ছোটো বেলায় একবার ফিট হয়েছিলাম কাঁদতে কাঁদতে। ধুর আবার বাজে আলাপ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন