somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য কথা, গাঁজা খেয়ে লিখছি না -- (পার্ট-২)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৫২ সালে কি হয়েছিলো ? কেন হয়েছিলো ? কারা করেছিলো ? এই তিনটি প্রশ্ন দেখে হাঁসি পায় হয়তো, হয়তো মনে হয় এতো সহজ প্রশ্নের উত্তর না পারার কি আছে? “১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবীতে আন্দোলন হয়েছিলো” এর বাইরে প্রথম প্রশ্নের উত্তরে আর কী কিছু জানি !! প্রথম প্রশ্নের উত্তরের মতই বাকি দুইটা উত্তর ও আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা জানি!!

আমার জন্ম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানায়, যেখানে জন্মেছিলেন ভাষা শহীদ রফিক। আন্দোলনের সময় তার সাথে আরও ২-৩ জন ছিলেন সিঙ্গাইর থানা থেকে। তাদের নাম আমারও এখন মনে পড়ছে না, তবে যতদূর মনে পরে একবার ২১শে ফেব্রুয়ারীতে তাদের সবাইকে আমন্ত্রন জানানো হয়েছিলো শহীদ রফিক স্মৃতি যাদুঘরে। তাদের অনেকই এখন বেঁচে নেই। সেদিন প্রথম সেই বীরদের দেখার সৌভাগ্য হয়েছিলো। তাদের মুখে শুনেছিলাম সেই দিনগুলোর কথা। তবে একটা বিষয় নিয়ে তারা সকলে খুব দুঃখিত ছিলেন আজ আমি ও দুঃখিত। এতগুলো বছর কেটে গেল কিন্তু আজও সরকারী উদ্যোগে শহীদ রফিকের বাড়িতে গড়ে উঠেনি কোন শহীদ মিলার। শহীদ রফিক যে ঘরটিতে ঘুমাতেন তার ঠিক পাশে পারিবারিক উদ্যোগে ছোট একটি শহীদ মিলার স্থাপন করা হয়েছে। প্রতিবছর ২১শে ফেব্রুয়ারী এলাকার কিছু মানুষ “শহীদ রফিক স্মৃতি যাদুঘরে” একত্রিত হন, মানসম্মানের ভয়ে হয়তো কিছু রাজনীতিবিদদেরও আসতে হয়। এলাকার মানুষের প্রত্যাশার মুখে কিছু রাজনৈতিক সীমাবদ্ধতার বুলি শোনান, তার পর কোনমতে একবার জায়গা ত্যাগ করতে পারলে পরবর্তী ৩৬৪ দিনে ওইদিকে আর ফিরে তাকান না!

মানিকগঞ্জ জেলার একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন থেকে সরকারের বিভিন্ন মহলে আবেদন জানানো হয়েছিলো শহীদ রফিকের বাড়িতে সরকারী উদ্যোগে একটি শহীদ মিনার করার জন্য, আর একটি দাবী ছিল শহীদ রফিকের নামে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য। প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন মানিকগঞ্জের সন্তান হিসেবে অনেক বার বিভিন্ন অনুষ্ঠানে একাত্ততা প্রকাশ করলেও তাতে কোন কাজ হয়নি। সর্বশেষ গত বছর পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত মানিকগঞ্জের একটি অনুষ্ঠানেও তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেন।( তিনি গতবছর ২১শে ফেব্রুয়ারী রাতে ঢাকা আসেন)।
আমাদের দেশে চারিদিকে এখন উন্নয়নের জোয়ার বইছে। যেদিকে তাকাই দেখি বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের নামে বড় বড় প্রতিষ্ঠানের নামকরন করা হচ্ছে। হয়তো তারা ভয় পান যদি কোন প্রতিষ্ঠানের নামে তাদের নাম যুক্ত না হয় তাহলে ক্ষমতা থেকে চলে গেলে কেউ তাকে মনে রাখবে না, তাই ক্ষমতায় থাকা অবস্থায় যত পারা যায় নিজের নামকে ছড়িয়ে দিতে হবে জনতার মাঝে।

কিন্তু এই শহীদদের রক্তের কোন দাম নেই, নেই সেদিনের সেই বীরদের কাজের স্বীকৃতি, আজ শুধু তাদের নামেই বড় বড় প্রতিষ্ঠান জন্ম নেয় যারা দেশটাকে চুষে খাচ্ছে। আজকাল সম্মান হয় চোষার ক্ষমতার উপর, যে যত বেশি চুষতে পারবে, সে দলের কাছে তত মূল্যবান।

মহান সংসদে বসা ৩০০ জন সংসদ সদস্যকে প্রশ্ন করুন আপনার এলাকার শ্রেষ্ঠ সন্তানদের নাম বলুন, হয়তো দু একটা বলতে হিমশিম খাবে, কিন্তু প্রশ্ন করুন আপনার এলাকার শ্রেষ্ঠ ব্যবসায়ীদের নাম বলুন, দেখবেন এমন কিছু নামও শুনবেন যারা এখনও ব্যবসায় শুরুও করেননি, সবে মাত্র দোকান ভাড়া নিয়েছেন, তাদের নামও লিস্টে থাকবে। হায়রে রাজনীতি...

শুনেছি কোনএক এলাকার এমপি সাহেব ৫ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন আর গত নির্বাচনে তার আনুমানিক ব্যয় ছিল ১১ কোটি টাকা। আমি ভেবে পাইনা যে লোক আজ পর্যন্ত নিজের পকেটের ১ লক্ষ টাকা খরচ করে এলাকায় কোন উন্নয়নমূলক কাজ করেন নি, তিনি হঠাৎ জনগণের উন্নয়নের জন্য জনপ্রতিনিধি হতে এতো টাকা ব্যয় কেন করলেন!!! নাকি জনসেবার বাইরে অন্য কোন Financial Calculation ও কাজ করে !! (মিটিং মিছিলে গেলে ছেলে-পেলে দের দেন, কিন্তু সেটা কিন্তু এলাকার উন্নয়নে ব্যয় হয় না, যদিও তারা ওইটাকে সেবাই বলে, আসলে সেটা নির্বাচনের জন্য ইনভেস্টমেন্ট)।

আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন সংসদে ১০০ জন হলেও ভাল জনপ্রতিনিধি থাকবেন যারা দেশকে ভালবাসেন, দেশের মানুষকে ভালবাসেন। টাকার জন্য না, জনগণের জন্য রাজনীতি করেন......
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×